এক্সপ্লোর

Deganga Hospital: হাসপাতালে ইলেকট্রিক জেনারেটরের ব্যবস্থা করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গাতে!

দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতাল ব্লকের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র ভরসার স্থল। ১৩টি গ্রাম পঞ্চায়েতের জরুরীকালীন রোগী থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় নিয়ে রোগীরা ছুটে আসেন এই হাসপাতালে। কিন্তু গত ১০ বছরে এই বিশ্বনাথপুর হাসপাতালে কোনওরকম উন্নয়ন হয়নি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নির্বাচন দোরগোড়ায় আর রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে নিজেদের পক্ষে ভোট টানতে। আর সেখানে দফায় দফায় রাজনৈতিক তরজা প্রকাশ্যে আসছে।  বিধানসভা ভোটের প্রাক্কালে দেগঙ্গা ব্লকের সবথেকে বড় স্বাস্থ্য কেন্দ্র বিশ্বনাথপুর হাসপাতালে ইলেকট্রিক জেনারেটরের ব্যবস্থা করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গাতে।

দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতাল ব্লকের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র ভরসার স্থল। ১৩টি গ্রাম পঞ্চায়েতের জরুরীকালীন রোগী থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় নিয়ে রোগীরা ছুটে আসেন এই হাসপাতালে। কিন্তু দীর্ঘ ১০ বছর তৃণমূল কংগ্রেসের সরকার থাকার পরেও এই বিশ্বনাথপুর হাসপাতালে কোনওরকম উন্নয়ন হয়নি। ভোটের সময় রাজনৈতিক নেতারা এসে গালভরা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবারে বিধানসভা ভোটের প্রাক্কালে বিশ্বনাথপুর হাসপাতালে বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করে তীব্র কটাক্ষের মুখে পড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

Deganga Hospital: হাসপাতালে ইলেকট্রিক জেনারেটরের ব্যবস্থা করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গাতে!

বিজেপির অভিযোগ, ভোটের সময় রাজনৈতিক ফায়দা তুলতে এবারে হাসপাতালকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই হাসপাতাল দীর্ঘ সময় ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। মানুষ চিকিৎসা করতে এসে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। একজন চিকিৎসক কখনও এমার্জেন্সিতে যান কখনও আউটডোরে যান ৷ রোগীদের ভোগান্তির শেষ নেই। তাই বিশ্বনাথপুর হাসপাতালটিকে উন্নয়ন না করে বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করে তৃণমূল কংগ্রেস সুরাহা করতে পারবে। ভোটের সময় এসেছে, তারা কি করবে বুঝতে পারছে না ৷ তাই একের পর এক রাজনৈতিক হাতিয়ার হিসেবে কর্মপন্থা বেছে নিচ্ছেন।

তবে এ বিষয়ে কটাক্ষ উড়িয়ে দিয়ে এ কে এম ফারহাদ বলেন, ‘‘আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দিনে ২৪ ঘণ্টা আমরা কাজ করে চলেছি। ভারতীয় জনতা পার্টি সব জিনিসেই রাজনীতি দেখতে পায়! তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে কাজ করে চলেছি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির অপপ্রচারে গুরুত্ব না দিয়ে বাংলার মানুষ উন্নয়ন দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। মাঝে মাঝে চলে যায় বিদ্যুৎ। তাই জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে হাসপাতলে। হাসপাতালের আধুনিকীকরণের জন্য যা যা করা দরকার, তাই আগামী দিনে করা হবে বলে জানিয়েছেন ফারহাদ ।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget