এক্সপ্লোর

Cyclone Yaas Aftermath: তীব্র জলসঙ্কট মন্দারমণিতে, ৩ দিন ধরে নোনা জল খেয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা

গোটা গ্রামে এক ফোঁটা পানীয় জল নেই। যদিও শনিবার জলের একটা গাড়ি পৌঁছেছে

মন্দারমণি: ইয়াস চলে গিয়েছে, তবু দুর্যোগ যেন কাটছেই না দিঘা-মন্দারমণিতে। অথৈ জলের ধারে বাস, অথচ এক ফোঁটা পরিশ্রুত পানীয় জল নেই। গ্রামের নাম পুরুষোত্তমপুর। মন্দারমণি ব্লকের অন্তর্গত এই গ্রামে কম করে বারোশো পরিবারের বাস। আর সেখানেই প্রকৃতির ভয়ঙ্কর রোষ তৃষ্ণা মেটানোর জলটুকুও কেড়ে নিয়েছে। এলাকায় পানীয় জলের একমাত্র অবলম্বন টিউবওয়েল অনেকক্ষণ টিপলে সেখান থেকে বেরিয়ে আসছে নোনা জল। তার সঙ্গে নোংরা। তেষ্টা মেটাতে বাধ্য হয়ে সেই জলই খাচ্ছেন স্থানীয়রা। 

ইয়াস বিপর্যয়ের পর থেকেই বিধ্বস্ত মন্দারমণির পুরুষোত্তমপুর গ্রাম। দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কার্যত গলা শুকিয়ে আসার মতো অবস্থা। বুধবারের পর আজ শনিবার অবশেষে সরকারি উদ্যোগে প্রথম পানীয় জল পৌঁছল সেখানে। 

মন্দারমণি নামটা শুনলেই চোখের সামনে যে সৈকত সুন্দরীর ছবিটা ভেসে ওঠে, ২৬ মে তা তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। বাঙালির অন্যতম প্রিয় বেলাভূমি জুড়ে এখন শুধুই ধ্বংসের চিহ্ন। উপকূলের গণ্ডি ছাড়িয়ে সেই ক্ষতর শিকড় পৌঁছে গিয়েছে আরও গভীরে। বাঁধ ভেঙে, বাঁধ ছাপিয়ে সমুদ্রের নোনা জল ঢুকে মন্দারমণি ব্লকে প্লাবিত বহু গ্রাম। 

চারদিকে প্রচুর জল। কিন্তু গোটা গ্রামে এক ফোঁটা পানীয় জল নেই। পানীয় দলের তীব্র হাহাকার। গত ৩ দিন ধরে নোনাজল খেয়ে থাকতে হয়েছে মানুষজনকে। এক স্থানীয় বাসিন্দার কথায়, কী করব কোনও জল নেই। একটা মাত্র কল, কিন্তু তার জল মুখে দিতে পারবেন না। পুরো নোনতা। ওই বাচ্চাদের খাওয়াচ্ছি। নিজেরা খাচ্ছি।

কেউ আবার বলছেন, গত ৩ দিনধরে পেটে খাবার নেই, ভাত নেই, মুড়ি খেয়ে রয়েছি। আর এই নোংরা নোনা জল। কোনও রকমে ছেঁকে খাই। খারাপ জেনেও খেতে হচ্ছে

ঘূর্ণিঝড়ের ঝাপটা লন্ডভন্ড করে দিয়েছে গোটা গ্রামকে। বেশিরভাগ বাড়িই ভেঙে গিয়েছে।  গ্রামের মাঝখান দিয়ে যে পিচ রাস্তা গিয়েছে, জলের তোড়ে তা এখন দুভাগ। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে মাঝের অংশ। তার ফলে ত্রাণের গাড়িও ঢুকতে পারছে না। আমাদের কিচ্ছু নেই, পরনের কাপড়ও নেই। বাচ্চার মুখে দুবেলা ভাত দিতে পারি না

যাবতীয় প্রতিকূলতার মধ্যেই শনিবার পুরুষোত্তমপুর গ্রামে নিজের টিম নিয়ে পৌঁছন মন্দারমণির ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কলের জল পরীক্ষা করে দেখেন তাঁরা। টিউবওয়েল খুলে তার ভিতরটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করেন স্বাস্থ্যকর্মীরা।  

মন্দারমণির ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানস কুমার ঘোষ জানিয়েছেন, এই জল খাওয়ার উপযুক্ত না। কিন্তু সেই জলই খেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি জল জীবাণুমুক্ত করতে। সেকারণেই এসেছি। পরিষ্কার করা হল। ২৪ ঘণ্টা খেতে পারবে না। তারপর আবার খাবার যোগ্য হবে।

বুধবারের বিপর্যয়ের পর শনিবারই পুরুষোত্তমপুর গ্রামে প্রথম ঢুকল পানীয় জলের একটি গাড়ি। তা সংগ্রহের জন্য ঘড়া, কলসি নিয়ে হাজির হন গ্রামবাসীরা। বারোশো পরিবারের তিনদিনের তৃষ্ণা। একটা জলের গাড়ি। সবাই চান একটু বেশি করে জল ধরে রাখতে। কিন্তু কীসে ধরবেন। বেশি বাসনকোসনও তো নেই। সেসবও ভেসে গিয়েছে জলে। পুরুষোত্তমপুর কত তাড়াতাড়ি ছন্দে ফেরে, এখন তারই লড়াই।  

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget