এক্সপ্লোর

Dilip Ghosh Bhaipo Comment: 'ভাইপো কি লাটের বাট? কোলে চড়ে নেতা হয়েছে', ফের কটাক্ষ দিলীপের

'ভাইপোর পিছনে কনভয় কেন? সে কি লাটের বাট? কোলে চড়ে নেতা হয়েছে।' নাম না করে ফের ভাইপো-কটাক্ষ দিলীপের।

কলকাতা: আবার মর্নিং ওয়াক। আবার বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন দিলীপ ঘোষ। শনিবার দিলীপ মেদিনীপুরে এগরায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতির মুখে উঠে এল ফের 'ভাইপে কটাক্ষ'। সেই সঙ্গে তিনি আক্রমণ শাণালেন ডেঙ্গি-করোনা ইস্যুতেও। দিলীপ ঘোষ এদিন বলেন, 'সরকার করোনা, ডেঙ্গি লুকিয়ে রাখছে। বছরের শেষে করোনার পাশাপাশি, তৃণমূলও বিদায় নেবে।' আগেও বলেছিলেন, আজ আবারও বললেন, কাঁথি থেকে তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে উঠলে চাঁচাছোলা ভাষায় দিলীপ বললেন, তিনি তৃণমূলে থাকলে থাকলে কর্মচারী হয়ে থাকতে হবে। নেতা হতে হলে আসতে হবে বিজেপিতে। যদিও এই ইস্যুতে দিলীপকে বিঁধে ফিরহাদ হাকিমের কটাক্ষ, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।' যাঁরা ভাবেন কর্মচারী হয়ে আছেন, তাঁদের 'ধান্দাবাজ'বলে খোঁচা দেন তিনি। শুভেন্দু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, উনি বলছেন যুব নেতার মুখ দেখব না। এখনও তো লাইনে অনেকে আছে। কটাক্ষ দিলীপের। ফের ঘুরে ফিরে মেদিনীপুরে দিলীপের মুখে আবারও ভাইপো-কটাক্ষ। তিনি বলেন, 'ভাইপোর পিছনে কনভয় কেন? সে কি লাটের বাট? কোলে চড়ে নেতা হয়েছে। নাম না করে ফের ভাইপো-কটাক্ষ দিলীপের। ' এখানেই থামেননি দিলীপ। বলেন, 'তিনি আগে দিদি ছিলেন। এখন পিসি বা ঠাকুমা হয়েছেন। মমতাকে খোঁচা দিলীপের।' অন্যদিকে এগরায় দিলীপ ঘোষের চা-চক্রে বক্তব্য রাখার পর বসে যায় দিলীপ ঘোষের মঞ্চ। কোনওমতে দুর্ঘটনা এড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। তবে কেউ আহত হননি। তবে সঙ্গে দিলীপের কটাক্ষ, 'এখন মঞ্চ বসছে। এরপর সরকার বসে যাবে।' শনিবার রামনগরে দিলীপ ঘোষের সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে পথ অবরোধ, থানা ঘেরাও কর্মসূচি তৃণমূলের। শনিবার দুপুরে রামনগরে সভা করার কথা বিজেপি রাজ্য সভাপতির। তার আগে সভাস্থলে কাছেই তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। রামনগর থানা ঘেরাও করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ-ঘেরাও ওঠে। বিজেপির দাবি, দিলীপ ঘোষের সভা ভণ্ডুল করতেই তৃণমূল এই ঘটনা ঘটায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget