এক্সপ্লোর

‘আমাদের স্লোগান জয় শ্রীরাম, ওদের থ্রি এক্স রাম’, রামনবমী নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

কলকাতা: আগামী রবিবার রামনবমী। এবার বিজেপির পাশাপাশি তৃণমূলও রামনবমী পালন করবে! তার আগে চরমে দু’দলের তরজা। রামনবমী পালন নিয়ে বৃহস্পতিবার রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি!!!! বললেন, আমাদের স্লোগান জয় শ্রীরাম, ওদের থ্রি এক্স রাম। যে রামের সঙ্গে নেই, সে দেশের থেকে বিচ্ছিন্ন। যারা আগে বিরোধিতা করত, তারাই এখন রামনবমী করছে। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল নেতৃত্বও। রাজ্যের ক্রেতাসুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বলেন, পুরুষোত্তোম রাম। তাঁকে নিয়ে এসব কথা খুব খারাপ। মাথার সমস্যার হচ্ছে বলতে হবে। আমি ডাক্তার দেখিয়ে দেব। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়েই রামনবমী নিয়ে তৃণমূলের এই তৎপরতা। দিলীপ ঘোষ বলেন, দেরিতে হলেও বুঝতে পেরেছে, সবই ভোটের জন্য। রামনবমী নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের এবার কী স্লোগান দেবে ওরা? চড়া সুরেই জবাব দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যত বলবে, তত সরবে। বুধবার রামনবমী পালনের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলের বিভেদের রাজনীতির অভিযোগ। বলেছিলেন, ওরা শুধু হিন্দু-মুসলিম ভাগাভাগি করে, মন্দির-মসজিদ ভাগাভাগি। শিখ-খ্রিস্টানে ঝগড়া লাগায়। কিন্তু বাংলার মতো শান্তি কোথাও নেই। আপনারা রামনবমী, মহাবীর জয়ন্তী, সুন্দর করে পালন করুন। পরম্পরা মেনে ভাল করে পালন করুন। কিন্তু রাজনীতির নাম করে ধর্মীয় উন্মাদনা নিয়ে কেউ যাতে আমাদের আঘাত করতে পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্রের খবর, সঙ্ঘ পরিবার এবারও ঘটা করেই রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাই এই কর্মসূচি ঘিরে রবিবার যাতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য তৎপর প্রশাসন। নেওয়া হচ্ছে সতর্কতামূলক নানা পদক্ষেপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Howrah: হাওড়ায় গুলি করে ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও অধরা মূল অভিযুক্তরা!
হাওড়ায় গুলি করে ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও অধরা মূল অভিযুক্তরা!
West Bengal Live: রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখা যাবে দুপুরেই
রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখা যাবে দুপুরেই
TMC Candidate: রাজ্যসভায় তৃণমূলের তারকা প্রার্থী, তালিকায় কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়
রাজ্যসভায় তৃণমূলের তারকা প্রার্থী, তালিকায় কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়
SIR: রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে তা দেখা যাবে দুপুর থেকেই
রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে তা দেখা যাবে দুপুর থেকেই

ভিডিও

Sabarna Sangeet Sammelan | শুক্রবার থেকে শুরু হল সাবর্ণ সঙ্গীত সম্মেলন। ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ২: CBI-এর বড় ধাক্কা, তথ্যপ্রমাণের অভাবে আবগারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ১: সামনে SIR-এর চূড়ান্ত তালিকা। কীভাবে খুঁজবেন আপনার নাম?
Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Best Stocks To Buy : বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
Gold-Silver Price Today: এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
Gold Price: আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
Crorepati Formula : মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
Royal Enfield Classic 350 : ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
Embed widget