এক্সপ্লোর

Dilip Ghosh Bengali Issue Controversy: "বাংলার উন্নয়নে বাঙালিদের তুলনায় অবাঙালিদের ভূমিকা বেশি", বিস্ফোরক দিলীপ, 'বাংলায় যাঁরা থাকবেন তাঁরা সকলেই বাঙালি,' পাল্টা কল্যাণ

"বিহার থেকে এরাজ্যে কাজের জন্য আসা মানুষরা বাইরের, আর শাহরুখ খান, প্রশান্ত কিশোর নিজের লোক!", কটাক্ষ দিলীপের

কলকাতা: বাংলার বিকাশে বাঙালির চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার বাইরের লোকেদের। চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের। 'বাংলায় যাঁরা থাকবেন তাঁরা সকলেই বাঙালি,' পাল্টা শাসক দল।

এদিন সকালে চায়ে পে চর্চায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ জানান, বহু বছর ধরে বাইরে থেকে মানুষ বাংলায় এসেছেন কাজের সন্ধানে। তিনি বলেন, আজ নয়, ২০০ বছর আগে থেকে, সেই ব্রিটিশ আমল থেকেই বাইরে থেকে মানুষ বাংলায় আসতেন কাজ-ব্যবসা করতে।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, গঙ্গাপাড়ে যত কল-কারখানা আছে, সেখানে বেশিরভাগই বাইরের রাজ্য থেকে এসেছেন। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। বলেন, বাংলার উন্নয়নে বাঙালিদের তুলনায় অবাঙালিদের ভূমিকা বেশি।

এখানেই থেমে থাকেননি দিলীপ। তাঁর প্রশ্ন, "টাঙা-রিক্সা কারা চালাচ্ছেন? আজ ওরা বাইরের? কটাক্ষের সুরে দিলীপ বলেন, বিহার থেকে এরাজ্যে কাজের জন্য আসা মানুষরা বাইরের, আর শাহরুখ খান, প্রশান্ত কিশোর নিজের লোক!" দিলীপের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড়। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের জবাব দিতে দেরি করেনি শাসক শিবির। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় যাঁরা থাকবেন তাঁরাই বাঙালি।

তিনি মনে করিয়ে দেন, বিভাজনের রাজনীতি করে লাভ হবে না। বাইরে থেকে এসে যারা প্রচার চালাচ্ছে তাঁরা আসলে বহিরাগত। পাল্টা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দিলীপকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা শমীক লাহিড়ীও। তিনি বলেন, এরা জাত-ধর্ম-ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করে থাকে। মানুষের খাবারের কী হবে, কৃষকের কী হবে, বেকার যুবকদের কী হবে, চাকরির কী হবে -- এসব নিয়ে কোনও কথা বলে না। এদের একমাত্র কাজ হল জাতি-ভাষা-ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা।

দিলীপ সম্পর্কে তিনি বলেন, উনি (দিলীপ) তো বাংলার ভূগোল-ইতিহাস কিছুই জানেন না। ৫ বছর আগেও কেউ চিনত না। তৃণমূলকে ধরে বিধায়ক হলেন। বিজ্ঞাপন দিয়ে নেতা হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget