এক্সপ্লোর

বৃষ্টি থামলেও বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, এখনও ব্যাহত রেল ও সড়ক যোগাযোগ

কলকাতা: বৃষ্টি কমলেও এখনও বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। অধিকাংশ জায়গা থেকে জল নামতে শুরু করলেও ব্যাহত রেল এবং সড়ক যোগাযোগ। রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী রাস্তায় ফাটল থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি আজও বাতিল করা হয়েছে বেশ কিছু উত্তরবঙ্গগামী গুরত্বপূর্ণ দুরপাল্লার ট্রেন। উত্তরবঙ্গ থেকেও ট্রেন কলকাতা, হাওড়া এবং শিয়ালদায় আসছে না। এখনও জলমগ্ন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি এলাকা। গ্রামে জল ঢোকায় ভেঙে পড়েছে মাটির বাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোচবিহারের বেশ কিছু ব্লক। তবে এরমধ্যেই বন্যা দুর্গত কোচবিহারের ভেলাকোবা গ্রামে স্বাধীনতা দিবস উদযাপন। আজ সকালে গ্রামবাসীরা পতাকা উত্তোলন করেন। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও। দুদিন আগেই বৃষ্টির জেরে জলবন্দি হয়ে পড়েছিল এই গ্রাম। বৃষ্টি কমায় জল সরে গেলেও, এখনও এই গ্রামে নেই বিদ্যুৎ। ভেঙে পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি। উত্তর দিনাজপুরের ডালখোলায় জাতীয় সড়কের উপর সেতু ভেঙে পড়ায় বিপত্তি। গত রবিবার মহানন্দা নদীর জলে প্রবল বেগে ঢুকে পড়ায় ভেঙে পড়ে ওই সেতু। জাতীয় সড়কের উপর গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ডালখোলার পূর্ণিমা মোড়ের কাছে রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু পণ্যবাহী ট্রাক। বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা। রাস্তা ভেসে যাওয়ায় বহু গ্রামে ভেলায় করে চলছে যাতায়াত। পশ্চিম মাটিয়ারিতে জলের তোড়ে মাটি ধুয়ে যাওয়ায় সেতু ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ রায়গঞ্জগামী এই রাস্তা দিয়ে ট্রাক বা বাসের মতো বড় গাড়ি যাওয়া বন্ধ করেছে প্রশাসন। মালদায় বন্যা পরিস্থিতির অবনতি। ফুলহার নদীর জল ঢুকে পড়ায় প্লাবিত হরিশচন্দ্রপুরের ১৫টি গ্রামে। বিহারের ধবল বাঁধ ভেঙে পড়ায় বিপদসীমার উপর বইছে ফুলহার নদী। গতকাল থেকেই নদীর জল বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করে। এর জেরে প্রায় ৫০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বহু মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খোলা হয়েছে ত্রাণ শিবির। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জলস্তর বেড়ে যাওয়ায় আতঙ্ক। জলস্তর বেড়েছে গঙ্গারামপুর, বুনিয়াদপুর এবং কুসুমুন্ডি এলাকাতেও। গতকাল রাতে কুসুমুন্ডি এবং বুনিয়াদপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। অন্যদিকে গ্রামের পাশাপাশি জলমগ্ন বুনিয়াদপুর গ্রামীণ হাসপাতালও। হাসপাতালের আসার রাস্তা ভেসে যাওয়ায় নৌকা করে রোগীদের নিয়ে আসা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget