এক্সপ্লোর

Durgapur : মেরামতির জন্য বন্ধ দুর্গাপুর পুরসভার একমাত্র বৈদ্যুতিক চুল্লি, বিপাকে শ্মশানযাত্রীরা

মেরামতির কারণেই চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ওই চুল্লি। যার ফলে বেশ বিপাকে এলাকাবাসী। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : করোনা অতিমারির মধ্যে আবার মৃতদেহ সৎকারের সমস্যা দুর্গাপুরে। বীরভানপুর মহাশ্মশানে পুরসভার একমাত্র বৈদ্যুতিক চুল্লি চুল্লির মেরামতের কাজ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের যে কাজের জেরে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ওই চুল্লি। যার ফলে বেশ বিপাকে এলাকাবাসী। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

দুর্গাপুরের একমাত্র শ্মশানে প্রতিদিন ভোরবেলা থেকে রাত পর্যন্ত চলে মৃতদেহ সৎকারের কাজ। কোভিড পরিস্থিতিতে মৃতদেহ সৎকারের চাপ আরও বেড়েছে। কিন্তু হঠাৎই মেরামতির কারণে শ্মশান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্মশানযাত্রীরা। কারণ, এবার কোভিডে মৃত ব্যক্তিদের দেহ সৎকারের জন্য দুর্গাপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আসানসোলে নিয়ে যেতে হবে পরিজনদের। শুধু কোভিডে মৃতদেহ সৎকারের কাজই নয়, একমাত্র শ্মশান হওয়ায় বিপাকে এলাকার সমস্ত মানুষ। 

সূত্রের খবর, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫টি মৃতদেহ আসে বীরভানপুর মহাশ্মশানে। শুধু দুর্গাপুর থেকেই নয়। দুর্গাপুর এবং তার আশপাশের এলাকা এমনকি বাঁকুড়া থেকেও মৃতদেহ সৎকারের জন্য নিয়ে আসা হয়। মাস দুয়েক আগেও এই শ্মশানের বৈদ্যুতিক চুল্লির ধাতব বডি ভেঙে যাওয়ায় বিপত্তি বেধেছিল। তখনও একইরকম সমস্যা দেখা দিয়েছিল। কোনওরকমে সেই ধাতব বডি সারিয়ে কাজ চলছিল। কিন্তু এরইমধ্যে ফের শ্মশান একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় ফের বিপাকে শ্মশানযাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে কাঠে সৎকার করতে খরচা বেশ কয়েক হাজার টাকা। অন্যদিকে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে যায় দেহ সৎকার করতে। অন্যদিকে, বৈদ্যুতিক চুল্লি হলে খরচাও কম হয় আর সময়ও কম লাগে।

এই ঘটনায় সুর সপ্তমে চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দলের জেলা সম্পাদক অভিজিৎ দত্ত অভিযোগ জানিয়েছেন যে, শ্মশানেও সিন্ডিকেট চলছে। দুর্গাপুর বীরভানপুর মহাশ্মশানে সিন্ডিকেট রাজ চালাচ্ছে তৃণমূল। সেজন্য এই সমস্যা মিটছে না। ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের,আর এর জন্য দায়ী তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম। বিজেপির পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় বলেছেন, 'এটা রাজনীতির কোনো বিষয় নয়। তাই এখানে অহেতুক রাজনীতির রং লাগিয়ে কোনও লাভ নেই। যন্ত্র বিকল হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। মেরামতির কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।'

শ্মশানের বৈদ্যুতিক চুল্লি সারাইয়ের দায় নিয়ে দড়ি টানাটানির এই খেলায় এখন বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কোভিড আক্রান্ত মৃতদের পরিবার। কিভাবে মৃতদেহ সৎকার হবে এখনও তা বুঝে উঠতে পারছেনা কেউ। স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন, আগে গ্রামে গঞ্জে শ্মশানগুলির ভেঙে পড়া পরিকাঠামো ঠিক করুক সরকার বা স্থানীয় পুর প্রশাসন। নাহলে এই সমস্যা চলতেই থাকবে। বীরভানপুরের এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি বাম জামানায় তৈরি হয়েছিল। কিন্তু এখন বেশিরভাগ সময় বৈদ্যুতিক চুল্লির ইলেট্রিক হিটার বিকল হয়ে পড়ে থাকে। বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা দাবী জানাচ্ছেন যে এই শ্মশানের পাশেই আরো একটি চুল্লি তৈরি হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget