এক্সপ্লোর

Elephant Killed Villager: ঝাড়গ্রামে গ্রামবাসীকে আছড়ে মারল দাঁতাল, প্রতিবাদে পথ অবরোধ

Jhargram: রাজ্য সড়ক আটকে বিক্ষোভ-অবরোধ চলে প্রায় ৩ ঘণ্টা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: এক গ্রামবাসীকে শুঁড়ে তুলে আছড়ে মারল দাঁতাল। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে। প্রায়ই হাতির হানায় এমনিতেই ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের। আজ হাতির হানায় এক ব্যক্তি মৃত্যুর জেরে ফুঁসে ওঠেন কলাবনির বাসিন্দারা। রাজ্য সড়ক আটকে বিক্ষোভ-অবরোধ চলে প্রায় ৩ ঘণ্টা। অবশেষে বন দফতর ও প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

গত এক বছরে ঝাড়গ্রামে হাতির হানায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হাতির তাণ্ডবে বাড়ছিল ক্ষোভ। আজ ফের হাতি এক গ্রামবাসীকে আছড়ে মারায় বাঁধ ভাঙল ধৈর্য্যের। এই তাণ্ডবের স্থায়ী সমাধানের দাবিতে আজ ঝাড়গ্রামের কলাবনি সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ-করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সবারই দাবি, ‘আমাদের এখানে হাতি দীর্ঘদিন হানা দিচ্ছে। প্রায়ই গ্রামে ঢোকে হাতি। দিনের পর দিন তাণ্ডব চালায়। বারবার বন দফতরকে বলেও কোনও সমাধান হচ্ছে না। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।’

দলমা থেকে ঢুকে পড়া হাতির দলের ৪-৫টি ঝাড়গ্রামে রয়ে গিয়েছে দীর্ঘদিন। সেই রেসিডেন্সিয়াল হাতিরাই  বাগানের আম-কাঁঠাল থেকে ক্ষেতের আলু-কপি, মিডে-ডে মিলের চাল থেকে গোলার ধান সাবাড় করছে দিনের পর দিন। আজ হাতির হানায় প্রাণ যায় কলাবনির বাসিন্দা বছর পঁয়তাল্লিশের পাড়ু মাহাতোর। বড়িয়ার জঙ্গলে মহুয়া সংগ্রহে গিয়েছিলেন এই ব্যক্তি। পিছনে যে দাঁতাল, তা তিনি বুঝতেই পারেননি। মুখোমুখি হতেই তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মারে হাতিটি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অশোক মহাতাো নামে এক স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘তিন-চার মাস হল শালবনি থেকে জিতুশোল হাতি ঢুকছে। প্রশাসনকে বলেও কোনও লাভ হচ্ছে না। আমরা এর সমাধান চাই।’

ঝাড়গ্রামের ডিএফও জে শেখ ফরিদ জানিয়েছেন, ‘হাতির হামলা পাড়ু মাহাতো মারা গিয়েছেন। আজ বিকেলে বাড়ি গিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’ 

আজ রাজ্য-সড়কে অবরোধ তুলতে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের আশ্বাসে অবরোধ-বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget