এক্সপ্লোর

এবার নদিয়াকে পৃথক রাজ্য করার দাবিতে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

পোস্টটি করা হয়েছে 'বাংলায় গেরুয়া ঝড়' নামে একটি পেজের ওয়াল থেকে...

সুজিত মণ্ডল, রানাঘাট:  নদিয়াকে পৃথক রাজ্য করতে হবে।  রাজধানী হবে নবদ্বীপ।  মুখ্যমন্ত্রী হবেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।  ফেসবুকে ঘুরছে এমনই একটি পোস্ট।

বাংলা ভাগ নিয়ে বিজেপির দুই সাংসদের বিতর্কিত মন্তব্যের রেশ কাটার আগে, ফের জন্ম হল নতুন বিতর্কের। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পর এবার কেন্দ্রবিন্দু নদিয়া। 

নদিয়াকে পৃথক রাজ্য করার দাবি তোলা পোস্টটি করা হয়েছে 'বাংলায় গেরুয়া ঝড়' নামে একটি পেজের ওয়াল থেকে। পেজে প্রোফাইল পিকচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। কভার ফোটোতে বিজেপির প্রতীক। বিজেপি সমর্থকদের ছবি। 

এই পেজ থেকেই মঙ্গলবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ছবি দিয়ে পৃথক নদিয়া রাজ্যের দাবি তোলা হয়।  যা নিয়ে বেঁধেছে বিতর্ক। 

বিজেপি সাংসদের দাবি, এসবই তৃণমূলের চক্রান্ত। ফেসবুক লাইভ করেও এই অভিযোগ করেন তিনি। বললেন, এই ঘৃণ্য কাজের পেছনে তৃণমূলের চক্রান্ত। বিজেপি সাংসদ সরাসরি তৃণমূলকে দায়ী করেন।

বিজেপি সাংসদের পাশে দাঁড়িয়ে একই দাবি তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বপন দাম দাবি করেন, তৃণমূলের ফেক অ্যাকাউন্ট থেকে এসব করা হচ্ছে। 

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। নদিয়া জেলা পরিষদ তৃণমূল নেতা ও সহ সভাধিপতি দীপক বসু। এদিকে, ফেসবুক পোস্ট নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন বিজেপি সাংসদ। 

পৃথক রাজ্যের দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাক্য বিনিময় হচ্ছে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা চাইছেন পৃথক উত্তরবঙ্গ রাজ্য। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করছেন আলাদা জঙ্গলমহল রাজ্যের। 

যা নিয়ে বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। সূত্রের দাবি, মঙ্গলবার বিজেপি মিডিয়া সেলের বৈঠকে সদস্যদের একাংশ দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেন, জন বার্লা ও সৌমিত্র খাঁ যেভাবে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন, তাতে দলের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। 

দুই সাংসদকে সতর্ক করার দাবি জানানো হয়। এরপরই দিলীপ ঘোষ অত্যন্ত কড়াভাবে এই ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করে দেন। বলেন, “আলাদা রাজ্যের মত একান্ত ব্যক্তিগত। পশ্চিমবঙ্গ ভাগ হবে না, এটা দলের মত। পার্টিতে থাকতে হলে দলের মত মেনে থাকতে হবে। আর পার্টিলাইন একটাই, পশ্চিমবঙ্গ ভাগ হবে না।”

দিলীপ ঘোষের কড়া অবস্থানের পর সৌমিত্র খাঁ সুর নরম করেন। কিন্তু, নিজের অবস্থানে অনড় থেকে বিতর্ক জিইয়ে রাখেন জন বার্লা। এদিন তিনি বলেন, বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উপর অত্যাচার হচ্ছে। এই কারণেই পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছি।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget