এক্সপ্লোর

আরও প্রকট রাজ্য বিজেপির দ্বন্দ্ব, ‘দলটা জগাখিচুড়ি হয়ে গেছে’, আক্ষেপ জয়ের, ‘অন্য চিন্তাভাবনা করতে হবে’, মন্তব্য চন্দ্র বসুর

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে চন্দ্র বসু লিখেছেন, নিজেদের দোষেই বাংলা জয়ের সুযোগ হারিয়েছে বিজেপি।


কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, আশাবুল হোসেন, কলকাতা: কোন্দল থামছে না রাজ্য বিজেপিতে। জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন,  দলটা জগাখিচুড়ি হয়ে গেছে। দেখে লজ্জা লাগছে।  প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে চন্দ্র বসু লিখেছেন, নিজেদের দোষেই বাংলা জয়ের সুযোগ হারিয়েছে বিজেপি।  এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব দায় এড়িয়ে মন্তব্য করেছে যে, দুই নেতার মত ব্যক্তিগত। 

 যদিও দুই নেতার মন্তব্যে রাজ্য বিজেপিতে আরও প্রকট হল দ্বন্দ্ব।একদিকে যখন সৌমিত্র, সব্যসাচী, রাজীবদের সামলাতে কার্যত দিশেহারা দল, তখন দলের সমালোচনায় সরব হলেন জয় বন্দ্যোপাধ্যায়, চন্দ্র বসুরা। সেই সঙ্গে উস্কে গেল দলবদলের জল্পনা। 

২০১৬-তে বিজেপিতে যোগ দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। ১৯-এর লোকসভা নির্বাচনে, কলকাতা দক্ষিণে তাঁকে প্রার্থী করে বিজেপি। যদিও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। রাজ্য বিজেপির সহ সভাপতি ছিলেন তিনি।  

কিন্তু, পদ দিলেও তাঁকে কাজের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ চন্দ্র বসুর।  তিনি বলেছেন, ২০১৬-তে কাজের জন্য বিজেপিতে যোগ দিয়েছি। সহ সভাপতি করা হয়েছিল, মিটিং-মিছিলে যাওয়া ছাড়া কাজ নেই, যদিও কাজের সুযোগ না পাই, তাহলে অন্য চিন্তাভাবনা করতে হবে। দলে থেকে কাজ না করলে কোনও লাভ নেই।

এই প্রেক্ষাপটে দেখা করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন চন্দ্র বসু। তাঁর দাবি সেখানে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গবাসীর মন পেতে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। সব ধর্মকে একত্রিত করতে হবে। প্রধানমন্ত্রী যেখানে বার্তা দিয়েছেন - সবকা সাথ সবকা বিকাশ, সেখানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে উঠে এসেছে সাম্প্রদায়িক রূপ। আমরা (বিজেপি) ভোটে জেতার সুবর্ণ সুযোগ নিজেদের দোষে হারিয়েছি।

একইভাবে দলের সমালোচনায় সরব জয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন,  আজ বিজেপিকে দেখে লজ্জা হচ্ছে, দুঃখ লাগছে। কাদা ছোড়াছুড়ি, এ ওর নামে বলছে। এ এগিয়ে যাচ্ছে তো ও টেনে ধরার চেষ্টা করছে। জগাখিচুড়ি বিজেপি হয়ে গেছে। এই যে গতকাল থেকে শুরু হয়েছে, একটা কেউ পদত্যাগ করছে, কেন্দ্রীয় নেতৃত্ব বলছে পদত্যাগ ফিরিয়ে নিচ্ছি। এই সব নটঙ্কিপনা বিজেপিতে চললে, তাতে আপনারা যে যাই মনে করুন, আমি বলে রাখলাম মমতা-অভিষেকের কাছে পঞ্চায়েত ও পুরসভায় ডজন ডজন গোল খাবেন। 

যদিও, দুই নেতার এই অবস্থানকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ব্যক্তিগত মত, কোনও মন্তব্য করব না। সব ভারতবাসীর মতো তাঁরাও মত প্রকাশ করেছেন। 

বিজেপি অন্দরের এই অস্বস্তি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। চন্দ্র বসুর মন্তব্য সম্পর্কে রাজ্যের দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু বলেছেন, এই বোধদয় এতদিন পর হল? আগে হলে ভাল হতো। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তৃণমূল বরাবরই ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে। 

জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তাঁর কটাক্ষ, আরও কাদা ছোড়াছুড়ি বাড়বে, নীতিহীন দল হলে যা হয়।

সব মিলিয়ে ভোটের হারের পর বিজেপির অন্দরে কাটাছেঁড়া তুঙ্গে।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget