এক্সপ্লোর

রুবিতেও চাকরি করেন ধৃত ভুয়ো চিকিৎসক কাইজার, পেয়েছেন ক্যারেক্টার সার্টিফিকেট! দাবি সিআইডি-র

কলকাতা: দেড় বছর ধরে কলকাতার রুবি হাসপাতালে চাকরি করেছেন চোপড়া থেকে ধৃত ভুয়ো চিকিৎসক কাইজার আলম। তাঁকে আবার মেধাবী হিসেবে ক্যারেক্টার সার্টিফিকেটও দেন সেখানকার এক সিনিয়র চিকিৎসক। সিআইডি তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে দাবি, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ধৃত ভুয়ো চিকিৎসক কাইজার আলম ২০১০-এর মার্চ মাস থেকে ২০১১-র ১১ সেপ্টেম্বর পর্যন্ত রুবি হাসপাতালে রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার বা আরএমও হিসেবে কাজ করেছেন। বৃহস্পতিবার সকালে সিআইডি অফিসাররা রুবি হাসপাতালে যান। সূত্রের দাবি, কর্তৃপক্ষের কাছে তাঁরা কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন। যেমন-- কাইজার আলমের নিয়োগের সময় রিক্রুটমেন্ট বোর্ডে কারা ছিলেন? রিক্রুটমেন্ট বোর্ডে কোনও চিকিৎসক ছিলেন কি? সিআইডি সূত্রে দাবি, রুবি কর্তৃপক্ষের কাছে আরও জানতে চাওয়া হয়েছে, কাইজার আলম কি রুবিতে কোনও ডেথ সার্টিফিকেট দিয়েছেন? কোনও রোগীর বেড টিকিটে কি তাঁর সই ছিল? তিনি কি ইমার্জেন্সিতে রোগী দেখেছেন? ভুয়ো সার্টিফিকেট নিয়ে একজন চিকিৎসক কী করে কলকাতার নামজাদা বেসরকারি হাসপাতালে দেড় বছর কাজ করলেন, তা ভেবে বিস্মিত অনেকেই। এনিয়ে রুবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। বিচারাধীন বিষয়ে আর কোনও মন্তব্য করা যাবে না। সিআইডি সূত্রে দাবি, যে কাইজার আলম উচ্চমাধ্যমিক পাস করেছেন কিনা সন্দেহ, তাঁকে রুবি ছাড়ার আগে সেখানকার এক সিনিয়র চিকিৎসক ক্যারেক্টার সার্টিফিকেটও দেন। তাতে তিনি লেখেন, কাইজার আলম অত্যন্ত মেধাবী। মেধার সঙ্গে ভাল ডাক্তারি করছেন। এই সার্টিফিকেটটি গোয়েন্দাদের হাতে এসেছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, যে চিকিৎসক ওই সার্টিফিকেট দেন, তিনি এখন লেনিন সরণির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তাঁর সঙ্গেও কথা বলতে পারে সিআইডি। অন্যদিকে, জলপাইগুড়ির বানারহাট থানার ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্র থেকে ধৃত ভুয়ো চিকিৎসক স্নেহাশিস চক্রবর্তীকেও পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে পেয়েছে সিআইডি। তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে। ধৃত এই ভুয়ো চিকিৎসকের অবশ্য দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও, স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, স্নেহাশিস মদ্যপান করে থাকত। সিআইডি সূত্রে দাবি, উত্তর দিনাজপুরের এক সরকারি হাসপাতালেও ভুয়ো চিকিৎসকের সন্ধান মিলেছে। তাঁর খোঁজে সেখানে যান অফিসাররা। কিন্তু, তারপর জানা যায়, ওই চিকিৎসককে আগেই ছুটিতে পাঠানো হয়েছে। গোয়েন্দাদের অনুমান, ভুয়ো চিকিৎসকদের এই চক্রের সঙ্গে জেলার সরকারি আধিকারিকদের একাংশও জড়িত। এনিয়ে আরও তথ্য সংগ্রহের জন্য বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে যায় সিআইডি-র তদন্তকারী দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget