এক্সপ্লোর

সুপারি কিলার দিয়ে ছেলেকে ‘খুন’, গ্রেফতার বাবা

পূর্ব মেদিনীপুর: প্রায় প্রতি রাতেই মত্ত হয়ে বাড়ি ফিরত ছেলে।জুয়া খেলে উড়িয়ে দিত টাকা।বার বার বলেও শোধরানো যায়নি। তাই অতিষ্ঠ হয়ে সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছেন বাবা। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মার্চ মাসে কাঁথির পুরুষোত্তমপুর গ্রাম থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। গলার নলি কাটা ছিল। শরীরে ছিল অসংখ্য আঘাতের। চিহ্ন। দেহের পাশ থেকে উদ্ধার হয় ভোজালি ও একটি মোবাইল ফোন। ভোজালি দিয়েই ওই যুবককে খুন করা হয় বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকে কাঁথি হাসপাতালের মর্গে রাখা ছিল দেহ। গত জুন মাসে মর্গে গিয়ে যুবককে ছেলে বলে দাবি করে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকার বৈতার বাসিন্দা অশোক দ্বিবেদী। জানা যায়, নিহত যুবকের নাম অনিমেষ। পুলিশের দাবি, বাবার কথায় ধরা পড়ে বেশ কিছু অসঙ্গতি। বার বার বলা সত্বেও তিনি কোনও অভিযোগ দায়ের করতে চাননি। তাতেই সন্দেহ হয় পুলিশের। বাবার ওপর নজর রাখার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ফের তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, এলাকার লোকের সঙ্গে কথা বলে জানা যায়, অনিমেষকে দু’ই ব্যক্তির সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। এরপর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে ধৃতরা যে তথ্য দেয় তাতে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুলিশের দাবি, ধৃতরা জানায়, ছেলেকে খুন করার জন্য তাদেরকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেন বাবা অশোক দ্বিবেদী। সেইমতো, খুনের পরিকল্পনা করে ছেলেকে কাঁথির আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেন বাবা। সেখানেই খুন করা হয় অনিমেষকে। সোমবার পশ্চিম মেদিনীপুরের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে অনিমেষের বাবাকে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত অশোক দ্বিবেদী জানিয়েছেন,ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন তিনি। বার বার বলেও শোধরাতে পারছিলেন না। তাই সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছেন তিনি। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget