এক্সপ্লোর

শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ, ফের তলব আগামী সপ্তাহে

সূত্রের খবর, দেবাশিস ধরের বয়ানের ভিডিওগ্রাফি করা হয়েছে।

শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সূত্রের খবর, দেবাশিস ধরের বয়ানের ভিডিওগ্রাফি করা হয়েছে। তাঁর বয়ান, অন্যদের সঙ্গে মিলিয়ে দেখবে সিআইডি। সূত্রের খবর, আগামী ২২ জুন দেবাশিস ধরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

গত ১০ এপ্রিল, চতুর্থ দফা ভোটের দিন, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান ৪ জন। সেই মামলায় এবার, কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার ও সাসপেন্ডেড আইপিএস দেবাশিস ধরকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

শুক্রবার সকাল ১১টা থেকে ভবানীভবনে সিআইডির এক ডিআইজির নেতৃত্বে সাসপেন্ডেড IPS দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করে করে বিশেষ তদন্তকারী দল। সূত্রের দাবি, তদন্তকারীরা দেবাশিস ধরের কাছে জানতে চান, কী প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হল?

পুলিশ সুপার হিসেবে তিনি কখন এই ঘটনার খবর পান? বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পরে পুলিশ সুপার হিসেবে অফিসারদের কী নির্দেশ দিয়েছিলেন তিনি? সিআইডির পর গত ৭ জুন, জোড়পাটকি গ্রামে গিয়ে ঘটনাস্থল পরীক্ষা করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

জানা যায়, ১০ এপ্রিল, বুথের দরজা ভেদ করে বুলেট গিয়ে বিঁধেছিল ব্ল্যাকবোর্ডের পাশে। সূত্রের খবর, তদন্তকারীরা দেবাশিস ধরের কাছে জানতে চান, কী এমন পরিস্থিতি তৈরি হল, যাতে বুথ লক্ষ্য করে গুলি চালাতে হল?

১০ এপ্রিল গুলি চালনার পর কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর যে দাবি করেছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে সিআইডি। কেন, কীসের ভিত্তিতে দেবাশিস ধর এই দাবি করেছিলেন, সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। 

শীতলকুচিকাণ্ডে, একাধিক পুলিশ অফিসার, কর্মী ও প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। প্রত্যেকের বয়ানের সঙ্গে তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরের বয়ান মিলিয়ে দেখা হবে। আগামী ২২ জুন ফের তলব করা হয়েছে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget