এক্সপ্লোর

Bankura: বিনা মাস্কে, দূরত্ব বিধি উড়িয়ে জমায়েত, বাঁকুড়ায় রাতভর নাকা চেকিং

গতকাল মহকুমা শাসক ও রাতভর বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং। বিধিভঙ্গের অভিযোগে ২০ জনকে আটক করা হয়।

বাঁকুড়া: কার্যত লকডাউন পরিস্থিতি শিথিল হতেই বাঁকুড়ায় বিনা মাস্কে, দূরত্ব বিধি উড়িয়ে চলছে জমায়েত, আড্ডা। নির্দিষ্ট সময়ের পরেও খোলা দোকান, বাজার। সরকারের নির্দেশ পেয়ে তত্পর হল জেলা প্রশাসন। গতকাল মহকুমা শাসক ও রাতভর বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং। বিধিভঙ্গের অভিযোগে ২০ জনকে আটক করা হয়।

৬৮ দিন পর বাংলায় এক অঙ্কে নেমে এল দৈনিক মৃত্যু। প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য। মৃতের সংখ্যা শূন্য বাঁকুড়াতেও। একদিনে আক্রান্ত ৭২ জন। কিন্তু রাজ্যের সব জায়গায় ছবিটা এক নয়। চিন্তা বাড়িয়ে সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে দার্জিলিং। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই, নৈশপার্টি নিয়ে বাড়ছে উদ্বেগ। পার্ক হোটেল, হোটেল হিন্দুস্তানের পর এবার শিলিগুড়িতেও বিধি ভেঙে পার্টি করার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রাতে বেরোনোর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলাশাসককে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন,  রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে নাকা চেকিং। বিধি ভাঙলে আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশিকা পাওয়ার পরই তৎপর হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। গতকাল রাতে মহকুমা শাসক ও বাঁকুড়া শহরজুড়ে চলে নাকা চেকিং করা হয়। বিধি ভঙ্গের অভিযোগও উঠেছে। নির্দিষ্ট সময়ের পর খোলা ছিল দোকান, বাজার। সূত্রের খবর, এই অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, আগেই বাঁকুড়ায় পর্যটকদের জন্য নিয়ম বিধি জারি করা হয়েছে। কারণ সংক্রমণ কমতেই ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে।  মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপর নির্দেশিকা জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। হোটেলগুলিতে থাকতে হলে আরটিপিসিআর টেস্ট ও ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার জেলাশাসক কে রাধিকা আইয়ার এই নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে সব ধরণের কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget