এক্সপ্লোর

বোতলে ভরা 'কেজো ভূত'! কেরামতি পরখ করতে গিয়েই লোক ঠকানোর পর্দাফাঁস, গ্রেফতার ৪

বর্ধমান: 'আরব্য রজণী'র আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল। প্রদীপ ঘষলেই চলে আসত দৈত্য। তারপর প্রভু যা আদেশ দিত নীরবে তা তামিল করত। আর এ বোতলবন্দি ভূত...! একদম কেজো ভূত!! প্রভুর আদেশ মেনে আলাদিনের প্রদীপের দৈত্যের মতোই সব কাজ করে..!!পুলিশ সূত্রে খবর, ভূতের এরকম বিজ্ঞাপন শুনে আর নিজেকে সামলাতে পারেননি ধানবাদের এক তান্ত্রিক। সঙ্গে সঙ্গে ভূত কিনতে রাজি হয়ে যান তিনি। কিন্তু ভূত বিক্রির আগেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস!! বোতলবন্দি ‘ভূত’ আর কলকাতা পুলিশের এক গাড়ির চালক সহ বর্ধমানে গ্রেফতার ৪। পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে ধানবাদের এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ হয় এই চার যুবকের। তান্ত্রিক একটি কেজো ভূতের খোঁজে আছেন জানতে পেরে, ভূত বিক্রির টোপ দেন এঁরা। সেই মতো তান্ত্রিকের প্রতিনিধি হয়ে ভূত পরীক্ষা করতে আসেন বাগুইআটির বাসিন্দা তাপস রায়চৌধুরী সহ দু’জন। কথা মতো, বৃহস্পতিবার রাতে বর্ধমানের একটি হোটেলে ওঠেন ৬ জন। তান্ত্রিকের প্রতিনিধিদের অভিযোগ, ভূত দেখতে চাইলে, বোতলবন্দি কয়েন দেখিয়ে চার যুবক দাবি করেন, ভূতই কয়েনটি বোতলে ঢুকিয়ে দিয়েছে। কী কী কাজ করতে পারে ভূত? জানতে চাইলে চার যুবক দাবি করেন, বললেই বোতলের টাকা বের করবে ভূত। এ ঘর থেকে জামাকাপড় অন্য ঘরে সরিয়ে দেবে। তবে তার জন্য ২০ হাজার টাকা লাগবে। কিন্তু ভূতের কেরামতি না দেখে টাকা দিতে চাননি তান্ত্রিকের দুই প্রতিনিধি। এতে ক্ষেপে নিয়ে গিয়ে ভূতের কারবারিরা তান্ত্রিকের প্রতিনিধি দুই যুবককে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গভীর রাতে আটক যুবকদের উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় চারজনকে। আটক করা হয় একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছে, ভূতের কাজ দেখানোর নাম করে প্রথমে মোটা টাকা আদায় করে তারা। তারপর তাদেরই লোক সিআইডি সেজে হানা দেয় হোটেলে। পাকড়াও করে ক্রেতাদের। সেই সুযোগে টাকা নিয়ে পালান তাঁরা। ঘটনার সমালোচনায় সরব যুক্তিবাদীরা।

সেরা শিরোনাম

Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget