এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy on Dhankhar: 'রাজ্যপাল সম্ভবত অর্ধসত্য বলছেন', ধনকড়কে আক্রমণ সুখেন্দুশেখরের

তৃণমূল সাংসদ বলেন, রাজ্যপালের হাতে কোনও ক্ষমতাই নেই, প্রশাসন চালাতে মুখ্যমন্ত্রী আছেন।’

কলকাতা: রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন মাত্রা পেল সোমবার। 

এদিন পাহাড় সফরের শেষলগ্নে কলকাতায় ফেরার আগে, জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন জগদীপ ধনকড়। 

বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে যার পাল্টা জবাব দিতে গিয়ে, নয়ের দশকের জৈন হাওয়ালা কেসের প্রসঙ্গে টেনে আনেন মুখ্যমন্ত্রী। আর সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শানান।

ঘণ্টা কয়েকের মধ্যে মুখ্যমন্ত্রীর তোলা যাবতীয় অভিযোগ খারিজ করলেন জগদীপ ধনকড়। বলেন, ‘এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই।’

এরপর রাজ্যপালের বক্তব্যকে খণ্ডন করল তৃণমূল। প্রতিক্রিয়ায় দলের সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেন, রাজ্যপাল সম্ভবত অর্ধসত্য বলছেন। 

তিনি বলেন, ‘জৈন হাওয়ালার ডায়েরিতে নাম ছিল কি না, বললেন না রাজ্যপাল। রাজ্যপালের সম্ভবত অর্ধ সত্য কথা বলেছেন। 
জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে নেই বললেন, নাম জড়িয়েছিল কিনা বললেন না।’

সুখেন্দুশেখর বলেন, ‘দিল্লিতে গিয়ে কার সঙ্গে কী কথা হয়েছে, তা জানানো উচিত ছিল রাজ্যপালের। কিন্তু, মুখ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা না বলায় সন্দেহের জায়গা তৈরি হয়।’

রাজ্যপালের সঙ্গে কারা দেখা করে অভিযোগ করেছেন, তালিকা প্রকাশ করার দাবিও তোলে তৃণমূল। সুখেন্দুশেখর বলেন, রাজ্যপালের হাতে কোনও ক্ষমতাই নেই, প্রশাসন চালাতে মুখ্যমন্ত্রী আছেন।’

তাঁর প্রশ্ন, ‘রাজ্য়পাল কোনও অভিযোগ পেলে, কেন মুখ্যমন্ত্রী-রাজ্য সরকারকে জানালেন না? তৃণমূল সাংসদ বলেন, ‘ক্যাগকে দিয়ে জিটিএ-র স্পেশাল অডিট করানোর কথা বলছেন। বছরে একবার জিটিএ সম্পর্কিত রিপোর্ট চাওয়ার অধিকার রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়ে বিধানসভায় পেশ করার কথা।’

সুখেন্দুশেখরের দাবি, ‘আইনের অপব্যাখ্যা করে শুধুই বিভ্রান্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল। কোন আইনের বলে ৬টি বিমানবন্দর একজন পেয়ে যান।’

তাঁর আরও অভিযোগ, ‘ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যপালও দায়ী। নির্বাচনের দিন ঘোষণা থেকে গণনা পর্যন্ত যা যা গণ্ডগোল, 
ভোটের সময় হিংসার কথা বলছেন না কেন রাজ্যপাল?’

তিনি যোগ করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল।’

সুখেন্দুশেখরের কটাক্ষ, ‘ভোটের হারের দুঃখ বিজেপির চেয়ে রাজ্যপালের বেশি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন প্রকাশ্যে এনে শপথ-ভঙ্গ করছেন রাজ্যপাল।’

তাঁর দাবি, ‘রাজ্যপাল কোথা থেকে তথ্য পাচ্ছেন, তা প্রকাশ্যে আনুন। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আগে বলুন, কারা কত টাকা দিয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget