এক্সপ্লোর

ডেঙ্গি নিয়ে ফেসবুকে পোস্ট, সাসপেন্ড সরকারি চিকিৎসক!

কলকাতা: ডেঙ্গি নিয়ে সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা ‘অপরাধ’! তার জেরেই সাসপেন্ড সরকারি চিকিৎসক! ডেঙ্গি হলে বলা যাবে না! ডেঙ্গিতে মৃত্যু হলেও, ডেথ সার্টফিকেটে লেখা যাবে না! ডেঙ্গি চাপতেই সরকার এমন নিদান দিয়েছে বলে অহরহ অভিযোগ করে চলেছে বিরোধীরা। ডেঙ্গি নিয়ে এই চাপানউতোরের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় কুত্সার অভিযোগে বারাসাত জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার অরুণাচল দত্ত চৌধুরীকে সাসপেন্ড করা হল। সূত্রের খবর ৬ অক্টোবর, ফেসবুকে হসপিটাল জার্নাল নামে একটি লেখা পোস্ট করেন চিকিৎসক অরুণাচল দত্ত চৌধুরী। যাতে লেখা ছিল, ডেঙ্গি আক্রান্তদের চিকিত্সা করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এই পোস্টের পরই মেডিক্যাল অফিসারকে শোকজ করেন বারাসাত জেলা হাসপাতালের সুপার। যদিও তারপরও ডেঙ্গি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ওই চিকিত্সক। অবশেষে সাসপেন্ড করা হয় চিকিত্সককে। সূত্রের দাবি, শোকজের উত্তর সন্তোষজনক না হওয়াতেই না কি এ এই সিদ্ধান্ত! এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব চিকিত্সকদের একাংশ। অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহারের দাবি তুলেছে চিকিত্সক সংগঠনগুলি। ডেঙ্গি নিয়ে পোস্ট করায় সরকারি চিকিৎসককে সাসপেন্ডের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চাননি স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। তাঁর বক্তব্য, এটা বিভাগীয় বিষয়। তাই এনিয়ে বেশি কিছু বলতে পারছি না। চাপের মুখে পড়ে সাসপেন্ডেড চিকিত্সকের গলায় অবশ্য এখন সমঝোতার সুর।তিনি বলেছেন,ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য দিচ্ছে সরকার। আমার কিছু বলার নেই। অনেকে বলছেন, চাকরি বাঁচাতে এছাড়া ওই চিকিৎসকের আর কোনও উপায়ও ছিল না! কয়েকদিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকায় কার্টুনিস্ট জি বালাকে গ্রেফতার করে পুলিশ!  ঋণদানকারীর হুমকিতে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল একটি পরিবার। কিন্তু, পুলিশ কিছু না করায় শেষপর্যন্ত একটা গোটা পরিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। তারই প্রতিবাদে কার্টুন এঁকে গ্রেফতার হতে হয়েছিল কার্টুনিস্টকে। আর এখানে ডেঙ্গিতে একের পর এক মৃত্যুর মধ্যে তা নিয়ে সোশাল সাইটে পোস্ট করায় চিকিৎসককে সাসপেন্ড হতে হল!

সেরা শিরোনাম

Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget