এক্সপ্লোর

অশান্ত পাহাড়: পুড়ে ছাই ম্যালের ট্যুরিস্ট সেন্টার, গয়াবাড়ি স্টেশন, সুকনার সরকারি অফিস, হামলা তামাং বোর্ড-কর্তার বাড়িতে

দার্জিলিং: কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। কিন্তু নিভছে না পাহাড়ের অশান্তির আগুন! প্রায় প্রতিদিনই পুড়ে ছাই হয়ে যাচ্ছে কোনও না কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি! বৃহস্পতিবার কালিম্পঙে তামাং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় মোকতানের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সান্দাকফু যাওয়ার পথে দার্জিলিঙের ধত্রে বনবাংলো ও কালিম্পঙে তিস্তা বন বাংলোতেও আগুন লাগানো হয়। দুধেরা রেঞ্জের সালেবঙ্গ বিট অফিসে অফিসার এবং কর্মীদের কোয়ার্টারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মুখ ঢাকা দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি একটি রেস্ট হাউসও। আন্দোলনের আঁচে পুড়ে খাক হয়ে গিয়েছে দার্জিলিং ম্যালের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। পাহাড়ে যতবার আন্দোলন হয়েছে, ততবারই অশান্তির আগুনে পুড়েছে কাঠের এই অফিস। আগুন লাগানো হয়েছে সুকনায় রেভিনিউ ইন্সপেক্টরের অফিসেও। পুড়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। গড়াবাড়ি স্টেশনও পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, এটা কোনও আন্দোলন নয়, গুণ্ডামি, কেন্দ্র মুখ বুজে আছে। যদিও মোর্চা নেতৃত্বের দাবি, এই সব ঘটনায় তাদের কোনও যোগ নেই। তিস্তা বাজার থেকে তারখোলার মধ্যে সিকিমগামী ১৩টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এক্ষেত্রেও আঙুল উঠেছে আন্দোলনকারীদের দিকে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে দুর্ভোগে পাহাড়ের সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

News Live: হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget