এক্সপ্লোর

Kumbh Mela 2021: প্রধানমন্ত্রীর ফোনে সাড়া, এবার সময়ের আগেই কুম্ভমেলা বন্ধের সিদ্ধান্ত জুনা আখড়ার

জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখেন, "ভারতের মানুষ এবং তাঁদের বেঁচে থাকা আমাদের  অগ্রাধিকার। করোনাভাইরাসের উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমরা কুম্ভের সমস্ত দেবদেবীদের যথাযথভাবে বিসর্জন করছি। ''

হরিদ্বার : কুম্ভমেলায় ৩০ জন সাধুর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে আজ জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেদন জানান প্রতীকী জমায়েতের। সেই অনুরোধে সাড়া দিলেন আচার্য। জানিয়ে দিলেন, অতিমারী পরিস্থিতির কথা বিচার করে সময়ের আগেই বন্ধ হচ্ছে জুনা আখড়ার কুম্ভ স্নান।  তিনি বলেন, দেশের মানুষ এবং তাদের জীবন আমাদের অগ্রাধিকার। করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে জুনা আখড়ার জন্য কুম্ভ মেলা শেষ হচ্ছে। 

জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখেন, "ভারতের মানুষ এবং তাঁদের বেঁচে থাকা আমাদের  অগ্রাধিকার। করোনাভাইরাসের উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমরা কুম্ভের সমস্ত দেবদেবীদের যথাযথভাবে বিসর্জন করছি। এটি জুনা আখড়ার তরফে কুম্ভের আনুষ্ঠানিক নিমজ্জন। "

কুম্ভমেলায় ৩০ জন সাধুর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে শনিবার জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি করোনা আক্রান্ত সাধুদের শরীরের খোঁজ নেন। এরপর অতিমারি পরিস্থিতির কথা বিচার করে প্রধানমমন্ত্রী প্রতীকী ধর্মীয় জমায়েতের অনুরোধ করেন। পরে নরেন্দ্র মোদি ট্যুইট করে সেই কথা জানান। তিনি লেখেন, সাধুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিজিকে ফোন করেছিলাম। সাধুরা প্রশাসনকে সব রকম সাহায্য করছেন। এজন্য আমি তাঁদের ধন্যবাদ ।

তারপরই জুনা আখড়ার তরফে এই সিদ্ধান্তের কথা জানান তাদের আচার্য । 

হরিদ্বারে এখনও পর্যন্ত ৩০ জন সাধু করোনায় আক্রান্ত। প্রতিটি আখড়ায় প্রশাসন মেডিক্যাল টিম পাঠিয়েছে। সাধুদের ক্রমা আরটি-পিসিআর টেস্ট করা হচ্ছে। আজ থেকে আরও তত্পরতার সঙ্গে এই প্রক্রিয়া চলে। 

জুনা আখড়ার আগে  নিরঞ্জন আখড়া তরফেও নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই কুম্ভ মেলার অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় । উত্তরাখণ্ডের বিজেপি সরকার আগে ঘোষণা করেছিল কুম্ভমেলা নিয়ম মত চলবে এবং ৩0 এপ্রিল সমাপ্ত হবে। কিন্তু সরকারের তরফে বলা হয় কুম্ভ মেলায় করোনা বিধি সঠিকভাবে মেনে চলা হবে, যার ফলে সংক্রমণ এড়ানোর সম্ভব হবে।  কিন্তু বাস্তবে তা হয়নি । ইতিমধ্যেই ৩০ জন সাধুর সংক্রমিত হয়ে যাওয়া খবর পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget