এক্সপ্লোর

Haroa: হাড়োয়ায় ভোগান্তির ছবি, ৪ দিন লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন

গ্রাহকদের অভিযোগ, মঙ্গলবার থেকে টানা লাইনে দাঁড়িয়ে। শুক্রবার বেলা গড়ালেও মেলেনি ভ্যাকসিন। জোগান অনুয়ায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে জানানো হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে।

সমীরণ পাল, হাড়োয়া:  ৪ দিন লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। উত্তর ২৪ পরগনায় ফের ভ্যাকসিন ভোগান্তির ছবি। যদিও উলটো সাফাইও দেওয়া হয়েছে। জোগান অনুয়ায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে জানানো হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে।

বরানগরের পর এবার হাড়োয়া। উত্তর ২৪ পরগনার হাড়োয়া হাসপাতালে ভ্যাকসিন ভোগান্তির ছবি। গ্রাহকদের অভিযোগ, মঙ্গলবার থেকে টানা লাইনে দাঁড়িয়ে। শুক্রবার বেলা গড়ালেও মেলেনি ভ্যাকসিন। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি! সকাল থেকে সন্ধে বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় হাসপাতাল চত্বরে গ্রাহকদের ভিড়। গ্রাহকদের একাংশের বক্তব্য, উভয় সঙ্কটে পড়েছেন তাঁরা। একদিকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট না দেখালে মিলছে না কাজ। অন্যদিকে দীর্ঘ সময় ধরে লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন।

রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নীচেই লাইন দিয়েছেন সবাই। বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের দাবি, হাসপাতাল চত্বরে ৩ দিন কেটে গেলেও এখনও ভ্যাকসিন পাননি তিনি। ঘটনায় বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে জানানো হয়েছে, জোগান অনুয়ায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ভোগান্তির একই ছবি দেখা গিয়েছিল। রাজ্যে ভ্যাকসিন সঙ্কটের চিত্রটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাড়োয়া হাসপাতাল।

ভ্যাকিসন বিক্ষোভ দেখা গিয়েছিল পাণ্ডুয়া খন্যান ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রেও। ভ্যাকসিনের দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে স্থানীয় বাসিন্দারা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এমনকী, ভ্যাকসিন নিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দু’জন। বিক্ষোভের জেরে ভ্যাকসিন দেওয়া সাময়িক বন্ধ ছিল। স্থানীয়দের দাবি, বাইরে থেকে যাঁরা যাচ্ছেন, তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে অথচ স্থানীয় গ্রামবাসীরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন।

তাঁদের আরও অভিযোগ, অনেক প্রৌঢ় মানুষ আছেন অনেকে আছেন, যাঁরা বাইরে কাজে যান রোজ। তাঁদের ভ্যাকসিন দেওয়া জরুরি। কিন্তু, তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না। অথচ, ইটাচুনার বাইরের অনেক লোক ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, এমন লোক পাওয়া গেছে, যিনি উত্তর ২৪ পরগনা থেকে ভ্যাকসিন নিতে এসেছেন। বিক্ষোভ প্রদর্শন করা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইরের লোক যাঁরা পাচ্ছেন তাঁরা পেলে কোনও অসুবিধা নেই। কিন্তু ইটাচুনা অঞ্চলের বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget