এক্সপ্লোর

অনার কিলিং! যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি? ঘুমন্ত দিদিকে গুলি করে ‘খুন’ ভাইয়ের

হুগলি: ফের রাজ্যে ‘অনার কিলিং’-এর ছায়া!ঘুমন্ত দিদিকে খুনের অভিযোগ উঠল, ভাইয়ের বিরুদ্ধে!হুগলির রিষরায় শ্রীকৃষ্ণনগরে নিজের বাড়িতেই খুন হন নীতু সিংহ। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার ভোরে নিজের ঘরে তখন ঘুমোচ্ছিলেন বছর চব্বিশের এই তরুণী। সেইসময় তাঁর ভাই অমিত এসে খুব কাছ থেকে নীতুর মাথায় গুলি করে! ডান দিক দিয়ে ঢুকে নীতুর মাথা এফোঁড়-ওফোঁড় করে দেয় বুলেট! গুলির আওয়াজ শুনে ছুটে আসেন নীতুর বাবা। অভিযোগ, দিদিকে গুলি করার পর, বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যান অমিত। মৃত তরুণীর বাবা  বলেছেন,ছেলেকে ঘর থেকে পালিয়ে যেতে দেখি, কে খুন করেছে বলতে পারছি না। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুলিবিদ্ধ তরুণীকে বাঁচানো যায়নি। কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড? পুলিশ সূত্রে দাবি, পরিবারের তরফে জানানো হয়েছে, নীতুর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল পরিজনদের। ভাই ও বাড়ির অন্যদের সঙ্গে এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত। তাহলে কি, পরিবারের সম্মানরক্ষার অজুহাতেই নিজের দিদিকে খুন করল ভাই? আত্মীয়দের কথায় অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। মৃত তরুণীর বাবার ছেলের প্রতি আক্ষেপ, ও এরকম করবে ভাবিনি। আমার পরিবার শেষ হয়ে গেল। মৃত তরুণীর কাকাও বলেছেন, শোনা যাচ্ছে, ভাই নাকি গুলি চালিয়েছে। পুলিশ সূত্রে দাবি,প্রথমে মৃত তরুণীর বাবা, থানায় গিয়ে বলেন, খুন করেছে তাঁর ছেলে অমিত।যদিও লিখিত অভিযোগে কারও নাম দেননি তিনি। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত ভাই! পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত ট্রেন ধরে কোথাও পালিয়ে গিয়েছে অমিত। তিনি কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget