এক্সপ্লোর

জীবনযুদ্ধে হেরে গেলেন তারকেশ্বরে অ্যাসিড হামলার শিকার মহিলা

হুগলি: মারা গেলেন তারকেশ্বরে অ্যাসিড হামলার শিকার মহিলা। ২৪ জুলাইয়ের অ্যাসিড হামলায় তাঁর দুই ছেলেও জখম হয়। ধৃত অভিযুক্তর শাস্তি চেয়ে সরব পরিবার। মৃত মহিলার পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশের। পুড়ে গিয়েছিল শরীরের ৮৫ শতাংশই। তবু চালিয়ে যাচ্ছিলেন বাঁচার লড়াই। কিন্তু ১৩ দিনের মাথায় থেমে গেল সেই যুদ্ধ। জীবনযুদ্ধে হেরে গেলেন অ্যাসিড আক্রান্ত হুগলির এই মহিলা। ২৪ জুলাই রাতে ঠিক কী ঘটেছিল তারকেশ্বরের পিয়াশালা গ্রামে? কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। মহিলার পাশাপাশি তাঁর মেজ ও ছোট ছেলেও অ্যাসিড হামলায় সেদিন জখম হন। মহিলাকে প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জুলাই ছুটি হয়ে যাওয়ায়, তাঁকে বাড়িতে নিয়ে যান পরিজনরা। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ৩০ জুলাই তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন আত্মীয়রা। শরীরের সিংহভাগই অ্যাসিডে ঝলসে গিয়েছিল। তবুও পরিবারের জন্য বাঁচতে চেয়েছিলেন মহিলা। কিন্তু তাঁর সেই চাওয়া আর পূরণ হল না। রবিবার সকালে থেমে গেল দাঁতে দাঁত চেপে চালিয়ে যাওয়া কঠিন লড়াই। সাত মাস আগে স্বামী মারা গিয়েছেন। তিন ছেলে ও ছোট্ট মেয়ের কথা ভেবে দিনমজুরি করছিলেন মহিলা। এভাবেই চলছিল। তারমধ্যেই আঘাতটা আসে ২৪ জুলাই রাতে! তাও সন্তানরা ভেবেছিল, আঘাত গুরুতর হলেও মা একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা আর হল না। অ্যাসিড হামলায় জখম হয়ে, মৃতের মেজ ছেলে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সে দিনের ঘটনার পরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার এখন চায়, দ্রুত ধরা পড়ুক বাকিরা। দোষীদের কঠিন শাস্তি হোক।

সেরা শিরোনাম

Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
By Election 2026 : ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি
ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি
West Bengal News Live : লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা
লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা
Kalyan On Mamata On SC: মমতার আর্জি দ্রুত শোনার চেষ্টা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট, কী দাবি কল্যাণের ?
মমতার আর্জি দ্রুত শোনার চেষ্টা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট, কী দাবি কল্যাণের ?

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget