এক্সপ্লোর

Khanakul Flood:অব্যাহত দুর্ভোগ, এখনও জলের তলায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা

বহু মানুষ ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আজ কুশালি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে দেখা যায়, গবাদি পশু ও মানুষ পাশাপাশি।

মোহন দাস, খানাকুল: হুগলির খানাকুলের কিছু জায়গায় জল সামান্য কমলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বহু মানুষ ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আজ কুশালি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে দেখা যায়, গবাদি পশু ও মানুষ পাশাপাশি। খানাকুলের কাকনান এলাকা এখনও জলের তলায় রাস্তা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন।  এই পরিস্থিতিতে পানীয় জল ও খাবারের সমস্যা নিয়ে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রশাসনের দাবি, পানীয় জল বা খাবার পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে।

জলের তোড়ে আস্ত একটা বাড়ি ভেঙে পড়েছে। হেলে গেছে আরেকটি পাকা বাড়ি। ভেঙে গিয়েছে গ্রামের দুর্গামণ্ডপ। বাসের অর্ধেকটা জলের তলায়। গ্রামের পর গ্রাম, যেদিকে চোখ যায় শুধুই জল আর জল। বৃষ্টি কমলেও, হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদের জল উপচে বানভাসি বিস্তীর্ণ এলাকা।

বহু বাড়ির একতলায় জল, কোথাও কোথাও জল প্রায় এক মানুষ সমান। কেউ কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে। কারও আবার দিন কাটছে পার্শ্ববর্তী উঁচু বাড়ির ছাদে। এরইমধ্যে খাবার ও পানীয় জল নিয়ে শুরু হয়েছে হাহাকার। প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। কিন্তু দুর্গতদের দাবি, তা পর্যাপ্ত নয়। এরইমধ্যে, খানাকুলের কুশালি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে গিয়ে দেখা গেল, সেখানে গ্রামবাসীদের সঙ্গে গাদাগাদি করে রয়েছে গবাদি পশুরাও। বহু এলাকা এখনও বিদ্যুত্‍ বিচ্ছিন্ন। ফলে, সন্ধে নামলেই আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। খানাকুলের কাকনান এলাকায় আস্ত একটা রাস্তা জলের তলায়। ফলে, ওপাড়ে আরামবাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁশের সাঁকো বানিয়ে কোনওরকমে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরে জলস্তর কিছুটা কমেছে। দামোদরের বাঁধ টপকে নতুন করে জল ঢোকেনি। তবে এখনও বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি রাস্তা জলের নীচে। উদয়নারায়ণপুর হাসপাতাল থেকেও জল নেমেছে।  তবে জেলা কৃষি দফতর সূত্রে দাবি, উদয়নারায়ণপুরের ৫ হাজার হেক্টর জমি এখনও জলমগ্ন।  ক্ষতি হয়েছে আমন ধানের চাষ ও সবজি চাষের।জলস্তর কমছে আমতাতেও। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। 

সেরা শিরোনাম

SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
Weather Update: জাঁকিয়ে শীত কবে ? নাকি ফের হবে ঝড়-বৃষ্টি ? বড় আপডেট IMD-র
জাঁকিয়ে শীত কবে ? নাকি ফের হবে ঝড়-বৃষ্টি ? বড় আপডেট IMD-র

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget