এক্সপ্লোর
কীটনাশক খেয়ে ভর্তি হাসপাতালে, পরে দড়ির বাঁধন ছিঁড়ে ছাদ থেকে মরণঝাঁপ রোগীর
হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর রহস্যমৃত্যু। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকে হুলস্থূল বাধল হুগলির আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালে।

মোহন দাস, হুগলি: হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর রহস্যমৃত্যু। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকে হুলস্থূল বাধল হুগলির আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের নাম দীপক পণ্ডিত (৪২)।বাড়ি খানাকুলের জগৎপুরে। পরিবারের দাবি, কালীপুজোর রাতে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দীপক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে দীপক উত্তেজিত হয়ে পড়েন। হাত-পা ছুঁড়তে থাকেন। তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পাশেই ছিলেন দীপকের বাবা পান্টি পণ্ডিত। হঠাৎই বাবাকে ধাক্কা মেরে দড়ি ছিঁড়ে পাঁচতলার ছাদে গিয়ে ঝাঁপ দেন দীপক। ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যুর খবর স্বীকার করে হাসপাতালের সুপার সিদ্ধার্থ দত্ত জানিয়েছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















