এক্সপ্লোর

সাত বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা।

সুনীত হালদার, হাওড়া: সাত বছরের বালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ। নির্যাতনের অভিযোগ উঠছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। জানা গিয়েছে, চকোলেটের প্রলোভন দেখিয়ে নির্যাতন করা হয় ওই নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের প্রতিবেশীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বৃদ্ধ পলাতক। তার খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া পুলিশ আউটপোস্ট। 

জানা গিয়েছে, ডোমজুড়ের বাসিন্দা দীর্ঘদিন ওই এলাকায় মাদুলি ও কবজ বিক্রি করত। গত শুক্রবার বিকেলে বছর ৬৫-র ওই ব্যক্তি তার প্রতিবেশী ৭ বছরের মেয়েকে নিজের দোকানে ডাকে। চকোলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে যায় তাকে। এর পর তার দোকানের মধ্যে তিনি ওই নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরলে  শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার বাবা-মা তাকে ডোমজুড় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকের থেকে মেয়েটির অভিভাবক গোটা বিষয়টি জানতে পারে। এর পরই বাঁকুড়া পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। 

এই খবর এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। আজ দুপুরে উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির বাড়ির আসবাবপত্র রাস্তায় বের করে এনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনার পর থেকেই অভিযুক্তর খোঁজ মেলেনি। এলাকার মানুষ ওই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। তাদের অভিযোগ এর আগেও সে নানা ধরনের অপকর্ম করেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত শিশুটির চিকিৎসা চলছে। 

মাস খানেক আগে খাস উত্তর কলকাতায় একই ধরনের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এক নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত ফ্ল্যাটে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল ওই আবাসনেরই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget