এক্সপ্লোর

তালা ঝুলল হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলে, কর্মহীন ৪ হাজার শ্রমিক

আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলতে দেখেন


হাওড়া: কার্যত লকডাউনের মধ্যেই তালা ঝুলল হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলে। কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলতে দেখেন। নোটিসে উল্লেখ, কাঁচামালের অভাবে আপাতত বন্ধ জুটমিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা বিপন্ন। এই পরিস্থিতিতে রাজ্যের আরও একটি জুটমিলে তালা ঝোলায় অনিশ্চিত হয়ে পড়ল আরও কিছু মানুষের ভবিষ্যৎ।

শিবপুর,ঘুসুড়ি,দাশনগর, সাঁকরাইলের পর এবার চেঙ্গাইল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ফের হাওড়ায় বন্ধ হল জুটমিল। করোনা কালে এই নিয়ে পাঁচটি চটকলে ঝুলল তালা। কাজ হারিয়ে অথৈ জলে পড়লেন শ্রমিকরা।মঙ্গলবার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেওয়া হয়। সেখানে লেখা রয়েছে, কাঁচামালের অভাবে মিল চালাতে লোকসান হচ্ছে। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জুটমিল।

কিছুদিন আগে  করোনাকালে বন্ধ হওয়ার আঠাশ দিনের মাথায় বালির বিধায়কের তৎপরতায় খুলে গিয়েছিল মহাদেব জুটমিল।  শ্রমিকরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এর শ্রমিক বলেছিলেন,  মিল প্রায় একমাস বন্ধ ছিল। সবাই অসুবিধায় ছিল। আমরা খুশি। সবাই খুশি। সবাই কাজ পাচ্ছে। 

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, কাঁচামালের অভাবের যুক্তি দেখিয়ে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ রাখা যাবে না।  এরপরই বন্ধ জুটমিল খোলার লক্ষ্যে তৎপরতার সঙ্গে আসরে নামেন হাওড়ার বিধায়করা। 

গত ১৯ মে বন্ধ হয়ে যায় বালির মহাদেব জুটমিল। ৯ জুন মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। তার এক সপ্তাহের মাথায় খুলে যায় কারখানার দরজা।

অন্যদিকে, ১১ এপ্রিল থেকে এখনও বন্ধ পড়ে রয়েছে ঘুসুরির হনুমান জুটমিল। বালির জুটমিল খোলার খবর পেয়েই হনুমান জুটমিলের কর্তৃপক্ষকে ফোন করেন হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী। 

হনুমান জুটমিল কর্তৃপক্ষের দাবি, তাঁদের বাকি যে দুটি জুটমিল চালু রয়েছে, সেখানে পাটের সঙ্কট নেই। কিন্তু ঘুসুরির কারখানায় কাঁচামালের অভাব মারাত্মক। জটিলতা কাটিয়ে ঘুসুরির কারখানা কবে চালু হয়, এখন সেটাই দেখার। চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল খুলতে প্রশাসন কোনও পদক্ষেপ করে কি না, সেদিকেই তাকিয়ে কাজ হারানো শ্রমিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
Hooghly News : চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
Amit Shah : 'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', বার্তা শাহর
'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', বার্তা শাহর
Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget