এক্সপ্লোর

Howrah Traffic: দুর্ঘটনা কমাতে কার্টুনই হাতিয়ার, হাওড়া সিটি পুলিশের নয়া উদ্যোগ

হাওড়া শহরে এমনিতেই রাস্তাঘাট প্রয়োজনের তুলনায় কম। অথচ দিনদিন গাড়ির সংখ্যা বাড়ছে। এর পিছনে শহরের এক শ্রেণীর নাগরিকদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো, জোরে গাড়ি চালিয়ে ওভারটেক করা অথবা ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পেরনোর ফলে দুর্ঘটনা বাড়ছে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া শহরে দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশের নতুন উদ্যোগ। দুর্ঘটনা কমাতে এবার কার্টুনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যেহেতু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় কার্টুন, তাই ছোট ছোট কার্টুন ফিল্মের ক্লিপ তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তারা হাসি এবং আনন্দের মাধ্যমে ট্রাফিকের নানা নিয়ম জানছেন। এতে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমতে পারে এমনটাই মনে করছেন ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসারা।

হাওড়া শহরে এমনিতেই রাস্তাঘাট প্রয়োজনের তুলনায় কম। অথচ দিনদিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। এর পিছনে শহরের এক শ্রেণীর নাগরিকদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো, জোরে গাড়ি চালিয়ে ওভারটেক করা অথবা ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পেরনোর ফলে দুর্ঘটনা ক্রমশই বাড়ছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক সূত্রে খবর হাওড়ায় ২০১৯ সালে মোট ৩৫৭ টি দুর্ঘটনা ঘটেছিল। যার মধ্যে ১২২ টি  বড় দুর্ঘটনা। ২০২০ সালে মোট দুর্ঘটনা সামান্য কমে দাঁড়ায় ৩১৭, কিন্তু বড় দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪১।  

যদিও গত দু'বছরে ছোট দুর্ঘটনার সংখ্যা যথাক্রমে ২৩৫ এবং ১৭৬। পুলিশ জানিয়েছে, ২০২০ সালে লকডাউনের কারণে যানবাহন চলাচল কম থাকলেও সেই অনুপাতে দুর্ঘটনা কমেনি। তাই রাজ্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা কমানোর জন্য ছোট ছোট কার্টুন ফিল্মকে হাতিয়ার করা হয়েছে। এই ছবিগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চালানোর পাশাপাশি স্কুল, কলেজ ও সামাজিক অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে দেখানো হচ্ছে। এই ধরনের ক্লিপ দেখে খুশি ছাত্রছাত্রীরাও। খুশি বড়রাও ৷ হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব দাস জানিয়েছেন কার্টুন যেহেতু ছোট থেকে বড় সবাই ভালোবাসে তাই সবার মধ্যে ভাল সাড়া পাওয়া গেছে। কার্টুনের মাধ্যমে ট্রাফিকের নিয়মগুলো বুঝতে এবং মেনে চলতে সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election 2026 : ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে ? কী বলছে নিয়ম ?
ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে ? কী বলছে নিয়ম ?
WB Assembly Election 2026: এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি
এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি
News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
Congress Candidate List : ২৯৪ আসনেই প্রার্থী দেবে কংগ্রেস, ভবানীপুরে কে ?
২৯৪ আসনেই প্রার্থী দেবে কংগ্রেস, ভবানীপুরে কে ?

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget