এক্সপ্লোর

Howrah : বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি, জলের তলায় উদয়নারায়ণপুরের প্রায় ৮০গ্রাম

শনিবারই ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা।

সুনীত হালদার, হাওড়া : উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। রবিবার রাতের পর বেশ কিছু অঞ্চলে নতুন করে  জল ঢুকতে শুরু করে।

উদয়নারায়ণপুর ও আমতায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল ডিভিসি থেকে ফের জল ছাড়ায় বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে জল ঢুকতে শুরু করেছে। উদয়নারায়ণপুরের একাধিক জায়গায় দামোদরের বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন। উদয়নারায়ণপুরের ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮০টা গ্রাম জলের তলায়। আমতা থেকে উদয়নারায়ণপুরে যাওয়ার রাস্তা ভেসে গিয়েছে। উদয়নারায়ণপুরে প্রায় ১০ হাজার মানুষকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকে দ্বীপ অঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান সম্পূর্ণ বিচ্ছিন্ন।


 শনিবারই ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি - এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকতে শুরু করে গ্রামে। উদয়নারায়ণপুর -তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে হু হু করে বইতে থাকে জল। জলের তোড়ও ছিল ভয়াবহ। এর ফলে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল। 

 

শুধু হাওড়া হয়, বিভিন্ন জেলাতেই একইরকম জলযন্ত্রণার ছবি। রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে প্লাবিত হুগলির খানাকুলের একাধিক গ্রাম। উদ্ধারকাজে নামে বায়ুসেন। জলের স্রোত অতিরিক্ত বেশি থাকায় ঢুকতে পারেনি স্পিড বোট। এরপর বায়ুসেনার হেলিকপ্টার করে শতাধিক গ্রামবাসীকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি, গতকাল থেকেই খানাকুলের বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন। রাস্তার ওপর দিয়ে বইছে জল। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে প্লাবিত জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকাও। 

অন্যদিকে শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। গ্রামাঞ্চলে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থইথই ঘাটাল পুর-এলাকাও। বেশ কয়েকটি জায়গায় শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে শহরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget