এক্সপ্লোর

Howrah:  এখনও বহু জায়গা জলমগ্ন, বৃষ্টি থামলেও দুর্ভোগ অব্যাহত হাওড়ার দাসনগরে

বৃহস্পতিবারের পর আর বৃষ্টি হয়নি, তবুও জমা জলের মধ্যেই কাটছে দিন...

সুনীত হালদার, দাসনগর(হাওড়া): বৃষ্টি থামলেও দুর্ভোগের শেষ নেই হাওড়ার বিভিন্ন এলাকার বাসিন্দাদের। এখনও একাধিক জায়গায় জমে রয়েছে জল। 

দ্রুত সমস্যা মেটানোর দাবিতে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দাশনগরের বাসিন্দারা। এদিকে, পরিস্থিতির খোঁজ নিতে এদিনই কয়েকটি এলাকা ঘুরে দেখেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায়।

বৃহস্পতিবারের পর আর বৃষ্টি হয়নি। কিন্তু সপ্তাহ পার হতে চললেও, এখনও হাওড়া পুর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জমা জলের মধ্যেই কাটছে দিন।

এতেই তিতিবিরক্ত হয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভে নামলেন দাশনগরের কাশীপুর এলাকার বাসিন্দারা। হাওড়া-আমতা রোডের ওপর বসে পড়ে শুরু করেন অবরোধ।

ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষা এলে এভাবেই দিন চলে তাঁদের। প্রশাসনের তরফে শুধুই প্রতিশ্রুতি মেলে।  প্রায় এক ঘণ্টা পথ অবরোধের পর, বিক্ষোভের রেশ গিয়ে পড়ে থানায়। ঘেরাও করা হয় দাশনগর থানা। 

তবে দুর্ভোগ শুধু দাশনগরেই নয়। হাওড়া পুর এলাকার বেলগাছিয়া, সালকিয়া, টিকিয়াপাড়া, লিলুয়া-সহ বিভিন্ন এলাকাও জল থইথই। হাঁটু সমান জল ঠেলেই চলছে যাতায়াত।

এদিকে, এদিনই পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন রাজ্যের সমবায়মন্ত্রী ও পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। খতিয়ে দেখেন নিকাশি ব্যবস্থা।

তিনি বলেন, শহরের জল যাতে দ্রুত নামে সেজন্য মাস্টার প্ল্যান তৈরি করা হবে, এবার অতিবৃষ্টি এবং ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার ফলে গঙ্গার জল বেড়ে যায়, সেই কারণে শহরের জমা জল বের হতে সময় লাগছে। ভুক্তভোগী শহরবাসী বছর বছর প্রতিশ্রুতি শুনে শুনে ক্লান্ত। তাঁরা চান এবার অন্তত কাজের কাজ কিছু হোক।

পাশের জেলা হুগলির বেশ কিছু জায়গা থেকে জল নামতে শুরু করলেও দেখা দিয়েছে অন্য বিপদ। কয়েকদিন ধরে জলের তলায় থাকার ফলে নষ্ট হয়ে গেছে বিঘের পর বিঘে জমির ফসল।  

হুগলি জেলা কৃষি দফতরের প্রাথমিক হিসেব অনুযায়ী, জল জমে থাকার কারণে ২৮ হাজার হেক্টর কৃষিজমির ক্ষয়ক্ষতি হয়েছে। ৪৪২ কোটি ৬৬ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়েছে হুগলিতে।  মূলত, ধান, ধান বীজতলা, কচু, পটল, ঝিঙে, ওল, বাদাম, বেগুন  সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget