এক্সপ্লোর

Howrah : নতুন করে প্লাবিত আমতার ১ নম্বর ব্লক, বাঁধ টপকে ঢুকছে জল

বিঘার পর বিঘা চাষের জমি এবং বাড়ি ঘর জলমগ্ন। উদয়নারায়ণপুরে দামোদর নদীর জল আজও বাধ টপকে গ্রামে ডুকছে।

সুনীত হালদার, হাওড়া : ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হাওড়া উদয়নারায়নপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুর ও আমতা দু'নম্বর ব্লকের বেশিরভাগ অংশ আগেই জলের তলায় চলে চলে যায়। সোমবার দামোদর নদীর জল উদয়নারায়ণপুর থেকে দিক থেকে আমতার ১ নম্বর ব্লকের রসপুর সহ বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। রামপুর খাল দিয়ে বাঁধ টপকে জল গ্রামের মধ্যে ঢুকছে। রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আমতা দু'নম্বর ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরা চিতনান ও ঘোড়াবেড়িয়া অঞ্চলের কার্যত জলের তলায়।

বিঘার পর বিঘা চাষের জমি এবং বাড়ি ঘর জলমগ্ন। উদয়নারায়ণপুরে দামোদর নদীর জল আজও বাধ টপকে গ্রামে ডুকছে। সবমিলিয়ে দুর্বিষহ অবস্থা হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ব্লকের বিস্তীর্ণ এলাকায়। রবিবার নতুন করে জল ছাড়ে ডিভিসি। আর তার জেরে উদয়নারায়ণপুরের ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮০টি গ্রাম জলের তলায় চলে যায়। রাজ্য সড়কের ওপর দিয়ে এখনও বইছে জলের স্রোত। আর তার ফলে যাতায়াতে গ্রামবাসীদের ভরসা এখন নৌকা। ভেসে গিয়েছে আমতা থেকে উদয়নারায়ণপুরে যাওয়ার রাস্তা।

ড্রোন উড়িয়ে খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি। প্রায় ১০ হাজার মানুষকে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। কিন্তু, স্বস্তি নেই এখানেও। দুর্গতদের উদ্ধারকাজে নেমেছে NDRF। শুধু গ্রাম নয়, জল থইথই উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালও। কোথাও হাঁটু সমান তো আবার কোথাও প্রায় কোমর পর্যন্ত জল। আর এই জল ঠেঙিয়েই ডাক্তার দেখাতে আসতে হচ্ছে রোগীদের। জল ঢুকেছে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসনেও। 

অন্যদিকে, হুগলির খানাকুলে বেশ কিছু জায়গায় আজ জল আরও বেড়েছে।  কিছু জায়গায় রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন।  ৬০ থেকে ৬৫টি গ্রাম পুরোপুরি জলমগ্ন। খানাকুলে খোলা হয়েছে ৮০টি ত্রাণশিবির।  উঁচু রাস্তায় ত্রিপল খাটিয়ে রয়েছে অনেক পরিবার। শ্রমমন্ত্রী বেচারাম মান্না আজ নৌকায় চড়ে খানাকুলের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। খানাকুলে উদ্ধারকাজে নামে বায়ুসেনা বাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget