এক্সপ্লোর

নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক! শ্বশুরবাড়িতে স্বামীর রহস্যমৃত্যু, আটক স্ত্রী সহ ২

নদিয়া: ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। বারাসত ও হাওড়াকাণ্ডের ছায়া এবার, নদিয়ার হাঁসখালিতে। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতে হাঁসখালির তারকনগরে শ্বশুরবাড়ি থেকে রতন বিশ্বাস নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের কাছে মৃত্যুসংবাদ পান রতন বিশ্বাসের পরিবারের সদস্যরা। বেলার দিকে তাঁরা পৌঁছন তারকনগরে, রতনের শ্বশুরবাড়িতে। যদিও, বাড়ি ছিল তালাবন্ধ। মৃতের পরিবারের অভিযোগ, কর্মসূত্রে রতন বিশ্বাস সৌদি আরবে থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী স্বপ্না বিশ্বাস। তা জানতে পেরে যাওয়ায় রতনকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে রতনের স্ত্রী স্বপ্না-সহ বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ মৃতের পরিবারের। নিহতের বোনের দাবি, বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাদা জানতে পেরেছিল। সেই কারণেই খুন। মৃতের পরিবারের আরও দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে গত ১ বছর ধরে বাপের বাড়িতে থাকছিলেন রতনের স্ত্রী স্বপ্না। মাসচারেক আগে দেশে ফেরেন রতন। তিনিও থাকতে শুরু করেন শ্বশুরবাড়িতে। সেখানেই তিনি স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন বলে দাবি মৃতের পরিবারের। রতন বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মৃতের শ্বশুরবাড়িতে। যদিও, সেখানে কাউকেই পাওয়া যায়নি। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget