এক্সপ্লোর

এবার বীরভূমে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের যোগদান তৃণমূলে!

ভোটের ফল বেরোনোর পর থেকেই, বীরভূমজুড়ে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার ইলামবাজারে দেখা গেল অভিনবত্বের ছবি। দেবীপুর গ্রামের ১৫০ জন বিজেপি কর্মীকে রীতিমতো স্যানিটাইজ করিয়ে তৃণমূলে যোগদান করানো হল।


গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  বীরভূমের ইলামবাজারে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান। এই ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। শাসক দলের পাল্টা কটাক্ষ, বিজেপি নামক ভাইরাস থেকে মুক্ত হয়েছেন বিজেপি কর্মীরা।
কখনও গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে নেওয়া, কখনও যোগদানের সময় ধান, তুলসি হাতে ধরিয়ে শপথ গ্রহণ করানো। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার আরও এক অভিনব পদ্ধতি। এবার স্যানিটাইজ করিয়ে দলবদল করানো হল। এর আগে মাইকে ভুল স্বীকার করে তৃণমূলে ফেরার আর্জি জানাতে গিয়েছে নানা জায়গায়। কখনও আবার মাথা মুড়িয়ে তৃণমূলে ফেরার ঘটনাও সামনে এসেছে। এরপরই ইলামবাজারের এই দলবদলের ছবি দেখা গেল।
ভোটের ফল বেরোনোর পর থেকেই, বীরভূমজুড়ে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার ইলামবাজারে দেখা গেল অভিনবত্বের ছবি। দেবীপুর গ্রামের ১৫০ জন বিজেপি কর্মীকে রীতিমতো স্যানিটাইজ করিয়ে তৃণমূলে যোগদান করানো হল। 
এক দলত্যাগী বিজেপি কর্মী বলেছেন, আমরা ভুল করেছি তাই স্যানিটাইজ করা হয়েছে। ভুল করেছি শুধরে নিয়েছি।  ওদের সমর্থন করা জরুরি বলে মনে করি। আমরা তৃণমূলকে জেতানোর লক্ষ্য  নিয়েছি, আর যাতে ভুল না হয়।
অনুব্রত মণ্ডলের গড়ে ফের দলবদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বীরভূমের  এক বিজেপি নেতা  বলেছেন, তৃণমূল নামের ভয়ঙ্কর ভাইরাস গণতন্ত্রকে খতম করেছে। মানুষ ওদের নিষ্কাশিত করবে বাংলা থেকে। এদেরকে শাসক দল ভয় দেখিয়ে বাধ্য করাচ্ছে দলবদল, করতে। 
অন্যদিকে ইলামবাজারের তৃণমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান বলেছেন, ওদের বিজেপি নামক ভাইরাস থেকে স্যানিটাইজের মাধ্যমে মুক্ত করলাম। 
ইলামবাজারের দেবীপুর গ্রাম বোলপুর বিধানসভার অন্তর্গত।বিধানসভা ভোটে বোলপুর আসনটি তৃণমূল জিতলেও, দেবীপুরের বুথে ৪০০ ভোটের লিড ছিল বিজেপির। 
ভোটের ফল বেরোনোর পর থেকে জেলার নানান জায়গায় বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদানের পর্ব চলছে। কোথাও কোথাও আবার ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়িতে ফিরে তৃণমূলে যোগ দিয়েছেন।

সেরা শিরোনাম

CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
Sumit Roy : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে...', চাঞ্চল্যকর দাবি CID-র ; 'জেরার মুখে সুমিত রায় জানিয়েছেন...'
'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে...', চাঞ্চল্যকর দাবি CID-র ; 'জেরার মুখে সুমিত রায় জানিয়েছেন...'
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget