এক্সপ্লোর

অটো দৌরাত্ম্য রুখতে তৎপর তৃণমূল, চালকদের জন্য এগারো দফা নির্দেশিকা জারি

কলকাতা: অটো দৌরাত্ম্য রুখতে দলীয় স্তরেও তৎপর তৃণমূল। কাটা রুটে অটো চালানো যাবে না। নেওয়া যাবে না চার জনের বেশি যাত্রী। দক্ষিণ কলকাতার অটো চালকদের জন্য এগারো দফা নির্দেশিকা জারি আইএনটিটিইউসি-র। একের পর এক ঘটনার জেরে তৎপরতা শুরু হয়েছিল আগেই। সিলমোহর পড়ল রবিবার। বেপরোয়া অটোচালকদের দৌরাত্ম্যে লাগাম পরাতে এগারো দফা বিধি চালু করল তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিন ছিল আইএনটিটিইউসি অনুমোদিত, দক্ষিণ কলকাতা অটোরিক্সা ড্রাইভার্স অ্যান্ড অপরেটর্স ইউনিয়নের কর্মশালা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই কর্মশালাতেই বেপরোয়া অটোয় লাগাম পরাতে গৃহীত হয় নতুন বেশ কিছু সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী, ·         কাটা রুটে অটো চালানো যাবে না। ·         অটোতে ৪ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। ·         যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। ·         অটোর ভিতরে ও বাইরে সাউন্ড সিস্টেম এবং এলইডি লাইট লাগানো যাবে না। ·         নেশাগ্রস্ত অবস্থায় অটো চালানো যাবে না। ·         যাত্রীর বয়স ৪ বছরের ঊর্ধ্বে হলে, তাকে সিটে বসাতে হবে। ·         স্ট্যান্ড থেকে স্ট্যান্ড ভাড়া খাটতে হবে। ·         ট্রাফিক আইন মেনে অটো চালাতে হবে। ·         অটোর সমস্ত নথি আপ-টু-ডেট রাখতে হবে। ·         চালকের সঙ্গে বৈধ লাইসেন্স রাখতে হবে। ·         প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অটো চালাতে হবে। আইএনটিটিইউসি-র এই উদ্যোগকে স্বাগত জানালেও যাত্রীদের একাংশের প্রশ্ন, সংগঠনের এই নির্দেশিকা আদৌ মানবেন তো অটোচালকরা? যদিও রাজ্য সরকার মনে করছে, সরকার-ইউনিয়নের যৌথ উদ্যোগেই অটো-সমস্যার সমাধান হওয়া সম্ভব। আইএনটিটিইউসি-র তরফে জানানো হয়েছে, দক্ষিণ কলকাতার সমস্ত অটো-স্ট্যান্ডে অভিযোগ জানানোর জন্য বাক্স রাখা থাকবে। সেখানে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এত কিছুর পরেও, পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছেন না অটোযাত্রীরা। কারণ, নিত্যদিনের অভিজ্ঞতা তো মোটেই সুখকর নয়!

সেরা শিরোনাম

Humayun Kabir: আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু

ভিডিও

CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget