এক্সপ্লোর

Jaipur: জয়পুরে ফটিকবেড়িয়ায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে গেলেন এক বৃদ্ধ

আমতা-২ ব্লকের জয়পুর থানার ফটিকগেড়িয়ায় সেহাগড়ি-বাকসি ক্যানেলে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। ঘটনাস্থলে পৌঁছেছেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল।

সুনীত হালদার, জয়পুর: জয়পুর ফটিকবেড়িয়ায় মাছ ধরতে নেমে তলিয়ে গেলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। আমতা-২ ব্লকের জয়পুর থানার ফটিকগেড়িয়ায় সেহাগড়ি-বাকসি ক্যানেলে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। ঘটনাস্থলে পৌঁছেছেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। নিঁখোজ ব্যক্তির নাম শ্যাম দোলুই। বয়স ৬০।

জয়পুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সেহাগোড়ী-বাকসি ক্যানেলে ক্যালভাটের মাছে মাছ ধরতে নেমে জলের তোড়ে তলিয়ে যান ওই ব্যাক্তি। স্থানীয়রা জয়পুর থানায় বিষয়টি জানায়। বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন বিধায়ক সুকান্ত পাল। তিনিও পৌঁছে যান ঘটনাস্থলে। আনা হয় এনডিআরএফ টিমকে। ক্যানেলে তল্লাশি চালানো হচ্ছে। স্রোত থাকায় প্রায় ১কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয়দের সূত্রে আরও জানা গেছে, নিখোঁজ ব্যক্তি কাশমলি গ্রাম পঞ্চায়েতের ফটিকবেড়িয়া গ্রামের বাসিন্দা। এদিন বিকেলে ক্যালভাটের পাশে মাছ ধরতে নামেন। পা পিছলে পড়ে ক্যালভাট এর ভিতরে চলে যান তিনি। আকস্মিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এনডিআরএফ-এর টিম ঘটনাস্থলে এসেছে তল্লাশি চালানোর জন্য। ক্যানেলের গায়ে ভিড় জমান গ্রামবাসীরা।

শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল দুর্গাপুরও। দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। জানা গিয়েছে দিন পাঁচেক আগে বোলপুর থেকে দুর্গাপুরে মাসির বাড়ি ঘুরতে এসেছিলেন বছর উনিশের বিশাল দাস। মাসির বাড়ি আসার পর দামোদরে স্নান করতে যাওয়ার কথা ভেবেছিলেন ওই যুবক।

পরিবার সূত্রে খবর মাসিকে বিশাল বলেছিলেন যে শনিবার অর্থাৎ আজ মাসির ছেলের জন্মদিন কাটিয়ে রবিবার ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আর ঘরে ফেরা হল না বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাসের। মাসির ছেলের সঙ্গে শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন বছর ঊনিশের বিশাল। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget