এক্সপ্লোর

Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়িতে যাত্রীবোঝাই বাস নয়নজুলিতে, জখম একাধিক

রাস্তায় চলন্ত যাত্রীবোঝাই সরকারি বাসে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির হলদিবাড়ি রোডের তোড়ল পাড়ার ভাটা খানা এলাকায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাস্তায় চলন্ত যাত্রীবোঝাই সরকারি বাসে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির হলদিবাড়ি রোডের তোড়ল পাড়ার ভাটা খানা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, এদিন প্রায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল এই বাসটি। বাসে বেশ কয়েকজন মহিলা যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন বেশ কয়েকজন শিশু যাত্রী। এদিন হলদিবাড়ি রোডের তোড়ল পাড়ার ভাটা খানা এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। সেখান থেকেই স্থানীয়রা তখন উদ্ধার করেন বাসের যাত্রীদের। নয়নজুলি থেকে তাঁদের তুলে নিয়ে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পরে হাসপাতালে আহতদের স্থানান্তরিত করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী ও পুলিশ। এরপর তাঁরাও উদ্ধার কার্য শুরু করেন। বাসের নীচে কেউ চাপা পরে আছে কিনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িটি হলদিবাড়ি দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ  হারায় গাড়িটি। কিন্তু এই ঘটনার পরই প্রচুর স্থানীয় মানুষ বিক্ষোভ দেখানো শুরু করেন। 

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ ও দমকল বাহিনী। পরে যাত্রীদের নিতে একটি বাস আসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে। তখন সেই বাসের চালককে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। অভিযোগ যাত্রীর সংখ্যা বেশি থাকায় এই বিপত্তি হয়েছে। 

এর আগেও এই অভিযোগ বারবার করেছে যাত্রীরা যে বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি বাস চালক ও খালাসিদের। দুদিন আগেই দত্তপুকুরে যশোর রোডে বাস দুর্ঘটনা হয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হন বাসের চালক সহ ১২ জন। আমডাঙা থেকে ধূলাগড় যাওয়ার পথে দুর্ঘটনা হয়েছিল বলে জানা গিয়েছিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget