এক্সপ্লোর

করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি

এদিকে, রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছাড়াল।

কলকাতা: করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি। এদিকে, রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছাড়াল। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার ৮৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনা-মুক্ত ৩ হাজার ২০৭ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫ দশমিক এক নয় শতাংশ। রাজ্যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শনিবার সংখ্যাটা ছিল ৫৮। শুক্রবারও তাই। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৫৫। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮। মোট মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার পেরিয়েছে। রাজ্যে মোট মৃত ৩ হাজার ৫৬২ জন। রাজ্যে মোট অ্যাকটিভ কেস ২৩ হাজার ২১৮। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৫৪১। সেখানে উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ৫৯০। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১০। অন্যান্য জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় হুগলিতে ২৯০, দক্ষিণ ২৪ পরগনায় ১৯০, পশ্চিম মেদিনীপুরে ১৭৫, পূর্ব মেদিনীপুরে ১৫২, পশ্চিম বর্ধমানে ১২৪, হাওড়ায় ১১৯এবং নদিয়ায় ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৬ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ২১ লক্ষ ৫৮ হাজার ৬৯০। এদিনই বাংলা-সহ ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। করোনার প্রকোপ বেশি - দেশের এমন ৩৫টি জেলার পরিস্থিতি নিয়ে কথা হয়। এই জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আছে। সংক্রমিত এলাকায় যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখতে পদক্ষেপ করার কথা বলেছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget