এক্সপ্লোর

Kalyani Nadia Coronavirus: বেডে চিকিৎসাধীন রোগী, ডেথ সার্টিফিকেট ইস্যু করল সরকারি হাসপাতাল

ডোম নাম ধরে ডাকতেই, রোগী বিছানা ছেড়ে উঠে বললেন, "এই তো আমি..."

সুজিত মণ্ডল, নদিয়া: সরকারি হাসপাতালের বেডে চিকিৎসাধীন করোনা রোগী। আর সেই জীবিত রোগীর নামেই কিনা ইস্যু হল ডেথ সার্টিফিকেট। 

নদিয়ার কল্যাণী কোভিড হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সরব ধানতলার হিজুলী এলাকার একটি পরিবার।

জানা গিয়েছে, ১০ মে শারীরিক অসুস্থতা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন সুব্রত কর্মকার। ১৩ মে করোনা রিপোর্ট পজিটিভ আসায় ওইদিনই কল্যাণী কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে খবর, ১৪ মে সকাল ১০টা নাগাদ হাসপাতাল থেকে ফোন করে সুব্রতর মৃত্যু সংবাদ জানানো হয়। সাতাশ বছরের যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

চরম দুঃসংবাদ পেয়ে হাসপাতালে যান বাবা। ছেলের মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করেন তিনি। কল্যাণী কোভিড হাসপাতালের তরফে যে ডেথ সার্টিফিকেট তাঁকে দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, ছেলে সুব্রতকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাতে।  

আরও দুর্ভাগ্যের হল, সুব্রতর বাবা সত্যরঞ্জন কর্মকারকেও মৃত বলে উল্লেখ করা হয়েছে সেখানে। তাঁর নামের আগে জুড়ে দেওয়া হয়েছে "Late" শব্দটি। 

যন্ত্রণার এখানেই শেষ নয়। অন্ত্যেষ্টির আগে ছেলের দেহ শেষবারের মতো দেখার জন্য দুপুর থেকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হয় বাবাকে।  সত্যরঞ্জন জানান, হাসপাতাল থেকে বলল ডোম নেই এখন। ডোম আসে সন্ধে ৬টায়। 

এরপরই শুরু হয় নাটকের পর নাটক। ডোম পরপর দুটি মৃতদেহ দেখালে, দুটিই চিনতে অস্বীকার করে সুব্রতর পরিবার। আর এতেই সন্দেহ বেড়ে যায় ডোমের। করোনা ওয়ার্ডে গিয়ে সুব্রত কর্মকার নাম ধরে ডাকতে শুরু করেন তিনি। তা শুনতে পেয়ে বিছানা থেকে সাড়া দেন রোগী।

সত্যরঞ্জন কর্মকার বলেন, ডোমই খুঁজে বের করে আসল সত্য। ও যখন ডাকাডাকি করল, তখন ছেলে বলল, এই যে আমি সুব্রত। রোগীর মা তাপসী কর্মকার বলেন, আমি তো শুনেই কান্নায় ভেঙে পড়েছিলাম। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় হাসপাতালে। আতঙ্কে মুচলেকা দিয়ে করোনা আক্রান্ত ছেলেকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসেন  বাবা। আপাতত সেখানেই একটি ঘরে কোয়ারেন্টিন রয়েছেন সুব্রত। পঞ্চায়েতের তরফে এলাকা স্যানিটাইজ করা হয়েছে। 

এই ঘটনার প্রেক্ষিতে কল্যাণী কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।  কল্যাণীর মহকুমা শাসক জানিয়েছেন, বিষয়টি নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিককে জানানো হয়েছে। তিনি তদন্ত করে জানাবেন। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget