এক্সপ্লোর

Newtown Porn Case: নিউটাউনে পর্নচক্রের পর্দাফাঁস, দমদম থেকে গ্রেফতার মহিলা সহ ২

অভিযোগ, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে আপলোড করা হতো নিউটাউনে শ্যুট করা পর্ন ভিডিও...

রঞ্জিৎ সাউ, নিউটাউন: ৩ দিনের মধ্যে নিউটাউন পর্নোগ্রাফি চক্রের পর্দাফাঁস। এই ঘটনায় দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। 

গত সপ্তাহে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। 

এরপর সেই ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত নেমে দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। 

পুলিশের দাবি, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ -- এই দু’জন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। এদের সঙ্গে রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

গত সপ্তাহে কলকাতার পর্নোগ্রাফি কারবারের সঙ্গে এবার বলিউডের যোগাযোগের চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। অভিযোগ, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে আপলোড করা হতো নিউটাউনে শ্যুট করা পর্ন ভিডিও। 

অভিযোগ ওঠে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে আপত্তিকর ছবি তুলে পর্ন সাইটে আপলোড করে দেওয়া হতো। রীতিমতো হুমকি দিয়ে আপত্তিকর ছবি তোলা হত বলে অভিযোগ। 

নিউটাউনের বাসিন্দা এক তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপের সূত্রে এক ব্যক্তি তাঁকে বলিগঞ্জের একটি স্টুডিওয় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করেন। 

নিউটাউনের একটি তিনতারা হোটেলে অভিযোগকারিণীর এক বান্ধবীকে দিয়েও জোর করে পর্ন শ্যুট করানো হয় বলে অভিযোগ।  অভিযোগকারিণীর দাবি, সেই ছবি এবং ভিডিও আপলোড করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার একটি অ্যাপে।

ঘটনাচক্রে, রবিবার নিউটাউন থানায় ২টি ঘটনার ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয়। অভিযোগ জানান বেসরকারি সংস্থার কর্মী ও তাঁর বান্ধবী। 

ফটোগ্রাফার, মেক আপ আর্টিস্ট সহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে নিউটাউন থানার পুলিশ। তিনদিনের মধ্যে দমদম থেকে গ্রেফতার হলেন ২ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget