এক্সপ্লোর

Student Vaccination: দ্রুত পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ রাজ্যের

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা এবং পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশনের দাবিতে সম্প্রতি পথে নেমেছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। 

এই প্রেক্ষাপটে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 

স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে। 

রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন করে চলেছে বাম ছাত্র সংগঠন। কখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। আবার কখনও একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু করে তারা।

প্রসঙ্গত, গতমাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনা পরিস্থিতি ঠিক থাকলে, উৎসবের মরসুমের পরই, খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। 

এসএফআই নেতৃত্বের দাবি, অবিলম্বে স্কুল-কলেজ খুলে ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করতে হবে। করোনা সতর্কতায় দূরত্ব বিধি বজায় রাখতে দরকারে ক্লাসরুমের বাইরে মাঠে বা লনে ক্লাসের ব্যবস্থা করা হোক। 

সপ্তাহে অন্তত দুদিন করে ক্লাস হোক স্কুল, কলেজগুলিতে। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তাঁদের টিকাকরণ করা হোক। 

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে, তবেই পুজোর পর স্কুল খুলবে। তিনি বলেছিলেন, বেঙ্গলে তো পরিস্থিতি আপাতত ঠিক আছে। থার্ড ওয়েভ আসলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেল্ফ। প্রত্যেক স্টেট ফেস করছে। মহারাষ্ট্র, কেরলে বাড়ছে। আমাদের এখানে তো পুজোর সময় এমনিতেই ভ্যাকেসন থাকে। পুজো, দিওয়ালির পরই স্কুল খোলা হবে।

আরও পড়ুন: রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এখনও অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা

আরও পড়ুন: অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে আন্দোলনে এসএফআই

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget