এক্সপ্লোর

Weather Update: রাস্তার জল ঢুকেছে বাড়িতে, প্রতিবাদে অবরোধ ক্ষুব্ধ রাজপুর সোনারপুর পুরসভার বাসিন্দাদের

বর্ষার প্রথম বৃষ্টিতেই এই হাল হলে, পরে কী হবে? ভেবে কুল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা...

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকায় ভাসল প্রবল বৃষ্টিতে।  জমা জলের জন্য নিকাশীর অব্যবস্থাকে দায়ী করে গড়িয়ার শচীন্দ্রপুরে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।  

রাতভর প্রবল বৃষ্টি ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিকাশী ব্যবস্থা কতটা বেহাল।  এক রাতের ভাসল দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকা। 

গড়িয়া, বোড়াল, মহামায়াতলা, বৈকুন্ঠপুর, চন্ডীতলা সহ একাধিক এলাকা জলের তলায়। জল নামাতে পুরসভার তরফে ১৭টি পাম্প তৈরি করা হচ্ছে। প্রবল সমস্যায় এলাকাবাসী। 

কোথাও জল ঢুকল বাড়িতে। কোথাও বহুতলের নীচে জল থইথই।  কোথাও আবার বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে জমা জলে বিকল হয়ে পড়ে মোটরবাইক, স্কুটার।

মৌকা বুঝে অতিরিক্ত ভাড়া হাঁকতে শুরু করেন রিকশা চালকরা। জল যন্ত্রণায় ক্ষুব্ধ বাসিন্দারা শেষ অবধি রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

এক স্থানীয় বাসিন্দা বললেন, একরাতের বৃষ্টিতেই ডুবে গেল এলাকা।  প্রতি বছরই এই অবস্থা হয়। পুর প্রশসানের কোনও হেলদোল নেই।  ১৫-২০ বছর ধরে এই ভোগান্তি ভুগতে হচ্ছে।

আরেক স্থানীয় বাসিন্দা বললেন, সবার ঘরে জল ঢুকে গেছে। বাচ্চা নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছে। অনেকের অভিযোগ, বিদায়ী কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায়কে বারবার জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

রাজপুর সোনারপুর পুরসভার বক্তব্য, এদিন সকালেই মহামায়াতলা, গড়িয়া, গ্রিনপার্ক এই সব এলাকায় পাম্প বসিয়ে জল সরানোর কাজ শুরু হয়।
  
বর্ষার প্রথম বৃষ্টিতেই এই হাল হলে, পরে কী হবে? ভেবে কুল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

এদিকে, প্রবল বর্ষণে উপচে পড়ছে দ্বারকেশ্বর নদী। আরামবাগ শহরের ২নম্বর ওয়ার্ড ও বাঁধ পাড়া এলাকায়  জল ঢুকেছে বাড়িতেও। দুর্গতদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পুরসভার পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। গতকাল রাতেই বাঁধ পাড়ায় বিপজ্জনক এলাকাকে বালির বস্তা দিয়ে মেরামত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget