এক্সপ্লোর

Malda Illegal Sand Mining: মহানন্দা, কুলিকের চর থেকে বেআইনিভাবে বালি ও মাটি তুলে পাচারের অভিযোগ, অভিযান প্রশাসনের

Illegal sand mining: উত্তরবঙ্গের দুই নদীর চর থেকে বেআইনিভাবে বালি ও মাটি তুলে তা পাচার হয়ে যাচ্ছে।

করুণাময় সিংহ ও সুদীপ চক্রবর্তী, চাঁচল ও রায়গঞ্জ: মালদার চাঁচলে মহানন্দা নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ পেয়ে তৎপর প্রশাসন। দু’জনকে আটক করল পুলিশ। অন্যদিকে, রায়গঞ্জের কুলিক নদী সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। খবর পেয়ে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দফতর।

একদিকে মহানন্দা, অন্যদিকে কুলিক। উত্তরবঙ্গের দুই নদীর চর থেকে বেআইনিভাবে বালি ও মাটি তুলে তা পাচার হয়ে যাচ্ছে। ফলে বিপজ্জনক হয়ে উঠছে নদীঘাটগুলি। স্থানীয় মানুষের দাবি, এর জেরে বাড়ছে দুর্ঘটনা। বাবু সরকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘বালি পাচার হচ্ছে বলেই এত দুর্ঘটনা বাড়ছে।’

অভিযোগ পেয়ে অবৈধ বালি পাচার রুখতে অভিযান চালাল স্থানীয় প্রশাসন। শুক্রবার মালদার চাঁচলের মাধবপুর ঘাট এলাকায় মহানন্দার চরে অভিযান চালান ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন মহকুমাশাসক সঞ্জয় পাল এবং চাঁচল থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে দু’টি ট্রাক্টর। 

আটক হওয়া একটি ট্রাক্টরের চালক সেনাউল শেখের বক্তব্য, ‘মালিক বলেছে, তাই এসেছি।’ 

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক নদীর বাঁধ সংলগ্ন এলাকা থেকেও অবৈধভাবে চলছে মাটি কাটা। প্রশাসন সূত্রে খবর, প্রায় ৪ বিঘা জমির মাটি ইতিমধ্যেই কাটা হয়ে গিয়েছে। এর জেরে বর্ষায় নদীতে জল বড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদী তার গতিপথও পরিবর্তন করতে পারে। মাটি কাটা রুখতে প্রশাসনের আধিকারিকদের নিয়ে নদী তীরবর্তী এলাকায় অভিযান চালান রায়গঞ্জের মহকুমাশাসক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ছে মাটি কাটার যন্ত্র ও মাটি ভর্তি একটি ট্রাক্টর।

এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ ইন্সপেক্টর সুমিত প্রধান জানিয়েছেন, ‘লকডাউনের সুযোগেই এই মাটি কাটার কাজ চলছে। প্রায়  চার বিঘার মাটি কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য প্রশাসনের কর্তাদের হাতে তুলে দেওয়া হবে।’

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget