এক্সপ্লোর

Malda: সরকারি কর্মীর এটিএম নম্বর জেনে ৪০ হাজার টাকা হাতাল প্রতারক

চলতি মাসের ৪ জুলাই রাত্রে তার মোবাইল নাম্বারে একটি ফোন আসে।ফোনে বলা হয় তাঁর এটিএম বন্ধ হয়ে গেছে।


করুণাময় সিংহ,মালদা : এটিএম প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৪০ হাজার টাকা হারালেন এক সরকারি কর্মী। বুধবার এই মর্মে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি কর্মী।

জানা গেছে, ওই সরকারি কর্মীর নাম মোজাম্মেল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ী এলাকায়। চলতি মাসের ৪ জুলাই রাত্রে তার মোবাইল নাম্বারে একটি ফোন আসে। ফোনে বলা হয় তাঁর এটিএম বন্ধ হয়ে গেছে। এর জন্য এখনই এটিএমের নাম্বার লাগবে। কিছু না ভেবে এটিএমের নাম্বার বলে ফেলেন ওই সরকারি কর্মী।

এরপরই ওই সরকারি কর্মী দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৪০,১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। পরের দিন হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার ওই সরকারি কর্মী আবার মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, কোথা থেকে কিভাবে টাকা তোলা হলো তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য।

উল্লেখ্য, এ ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়। কোনও ফোন বা এসএমএসে বিশ্বাস করে, কাউকে এটিএম কার্ডের পাসওয়ার্ড বলবেন না। সম্প্রতি প্রতিটি ব্যাঙ্ক থেকেই গ্রাহকদের কাছে এই মর্মে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। কিন্তু, সেই ফাঁদে পা দিয়েই কিছুদিন আগে প্রতারণার শিকার হয়েছিলেন নিউটাউনের চিনার পার্কের বাসিন্দা লাল্টু গাজি। অভিযোগ, একদিন সকালে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, আপনার এটিএম কার্ডে একটি সমস্যা হয়েছে। তাই তাঁকে একটি নতুন এটিএম কার্ড দেওয়া হবে। এরপরই ওই ব্যক্তি এটিএমের পাসওয়ার্ড জানতে চান। লাল্টুও সঙ্গে সঙ্গে তা বলে দেন। লাল্টুর দাবি, কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে বলে জানিয়ে, মোবাইলে একের পর এক এসএমএস আসতে শুরু করে।

লাল্টু গাজি নিউটাউন থানায় গিয়ে অভিযোগ জানান। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে। সেখানেই তিনি অভিযোগ দায়ের করেন। লাল্টুর অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৩৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশ ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে।


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget