এক্সপ্লোর

আন্তর্জাতিক সাম্রাজ্য বাড়ছে 'ফলের রাজার', মালদা থেকে এবার পাড়ি মরুদেশেও

ইংল্যান্ড, ইতালি, জার্মানির পর এবারে কাতারে পাড়ি দিচ্ছে মালদার আম।

করুণাময় সিংহ, মালদা: ইংল্যান্ড, ইতালি, জার্মানির পর এবারে কাতারে পাড়ি দিচ্ছে মালদার আম। কাতারের দোহায় আন্তর্জাতিক উৎসবে মালদার ফজলি, লক্ষণভোগ, ল্যাংড়ার মতো আটটি প্রজাতির আম  প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্ববাজারে মালদার আমাকে তুলে ধরার জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।        

সে ফলের রাজা। জগৎজোড়া তার খ্যাতি। ফের বিদেশ বিভুঁইয়ে পাড়ি ফলের রাজার। জগৎসভায় আরও একবার বাংলার জয় গানের সুযোগ। কাতারের দোহায় আন্তর্জাতিক উৎসবে  অংশ নিতে চলল মালদার আম। স্বাদ, গন্ধের জন্য যা পৃথিবী বিখ্যাত। আর এতে মালদাবাসী তো বটেই গর্বিত সারা রাজ্যের মানুষ।

জেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়। আম চাষের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ পরিবার। জানা গিয়েছে, এ বছরে সাড়ে তিন লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হয়েছে মালদায়। একদিকে বাংলাদেশের রফতানি বন্ধ। অন্যদিকে করোনার ছোবলে দেশীয় বাজারে সেভাবে বিক্রি হচ্ছে না মালদার আম। তাই উদ্যানপালন দফতরের তরফে বিশ্ববাজারে মালদার আমকে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে ইংল্যান্ড, ইতালি ও জার্মানির পাড়ি দিয়েছে মালদার হিমসাগর, ল্যাংড়া। এবার পাড়ি দিচ্ছে সুদূর কাতারে।

আগামী ৭ ও ৮ ই জুলাই কাতারের দোহায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আম উৎসব। সেই উৎসবে অংশগ্রহণ করতে মালদার আম পাড়ি দিচ্ছে কাতারে। একাধিক প্রজাতির আম কাতারের আম উৎসবে সামিল হবে। কী কী থাকছে এই তালিকা? জানা গিয়েছে, ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগ এর পাশাপাশি আম্রপালি মল্লিকাও রয়েছে তালিকায়। বিপুল পরিমাণে উৎপাদিত মালদার আমকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করেছে উদ্যানপালন দফতর। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার আম ব্যবসায়ী থেকে মালদাবাসী।

উল্লেখ্য, গত মাসে মালদার আমকে বিশ্ব বাজারে রফতানির জন্য প্যাকেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন প্যাক হাউসের জন্য খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। সময় লাগবে ৬ মাস। ব্যবসায়ীদের আশা, ইংরেজবাজারে প্যাক হাউস হলে, আমের প্যাকেজিং ঠিকমতো হবে। তার ফলে আমের বিদেশযাত্রা নিয়ে চিন্তা করতে হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget