এক্সপ্লোর

পাহাড় দখলে তিনটি নতুন পর্ষদ, আমাদের সমর্থন করলে আরও উন্নয়ন, ঘোষণা মমতার

দার্জিলিং: পাহাড় জয়ের লক্ষ্যে উন্নয়নের স্লোগানকেই মূল হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পঞ্চায়েত এবং পুরভোটের আগে গুরুংদের রক্তচাপ আরও বাড়ালেন তিনি। বিভিন্ন জনজাতির সামগ্রিক উন্নয়নে ইতিমধ্যেই পাহাড়ে ১২টি উন্নয়ন পর্ষদ গঠন করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার কার্শিয়ঙে উত্তরবঙ্গ উত্সবের সূচনা অনুষ্ঠানে ঘোষণা করলেন আরও নতুন তিনটি বোর্ডের। সেগুলি হল, গুরুঙ্গ উন্নয়ন পর্ষদ, খাস উন্নয়ন পর্ষদ ও পাহাড়িয়া সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ। মুখ্যমন্ত্রীর ঘোষণা, উত্তরবঙ্গের সাতটি জেলায় পুলিশের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগীতার বিজয়ীদের দেওয়া হবে সরকারি চাকরি। পাহাড়ে এখনও পর্যন্ত পুরসভা, বিধানসভা কিংবা লোকসভা ভোটে জিততে পারেনি তৃণমূল। এই প্রেক্ষাপটে সামনেই পাহাড়ে পুর ও পঞ্চায়েত ভোট। সেদিকেই এখন পাখির নজর তৃণমূলের। আর তাই এদিনের সভা থেকে পাহাড়বাসীর উদ্দেশে সমর্থন চেয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, পুরসভা, জিটিএ কোথাও আমরা নেই, তাও আমরা উন্নয়ন করেছি। আমাদের সমর্থন দিলে আরও করব। ঝগড়া-লড়াই করা যাবে না। পাহাড়ের সঙ্গে রিস্তা থাকবে বলেও জানান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, লাগাতার পাহাড় সফর, পাহাড়ের বিভিন্ন জাতি-জনজাতির জন্য পৃথক পর্ষদ গঠন এবং উন্নয়নের মধ্যে দিয়ে গুরুংদের আধিপত্য খর্ব এবং তৃণমূলের ভিত্তি জোরালো করার চেষ্টা করছেন মমতা। এর সুফলও ইতিমধ্যেই পেতে শুরু করেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে পাহাড়ে তৃণমূলের ভোটও অনেকটাই বেড়েছে। এই প্রেক্ষাপটেই পুর ও পঞ্চায়েত ভোটের ঠিক মুখে উন্নয়নের অস্ত্রেই গুরুংদের উপর রাজনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget