এক্সপ্লোর

Mamata Banerjee-Madan Mitra: মমতার নির্দেশ, এবার থেকে 'অন্য গান' গাইতে হবে মদন মিত্রকে?

Mamata Banerjee comments on Madan mitra: উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা মদন মিত্রকে বলেন, তুমি অন্য কিছু গাইছ না তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার থেকে কি মদন মিত্র শুধুই রবীন্দ্র সঙ্গীত গাইবেন? বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে, তাঁর উদ্দেশে এমনই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ পালন করছেন বলে জানান মদন মিত্রও।

এদিন উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা মদন মিত্রকে বলেন, তুমি অন্য কিছু গাইছ না তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া? এরপরই মদন মিত্র বলেন, হ্যাঁ শুধুই রবীন্দ্রসঙ্গীত? হেসে মমতা জবাব দেন- ওক্কে, ঠিক আছে। এখন প্রশ্ন হল, ‘রঙিন ছেলে’র গলায় এবার শুধুই রবীন্দ্রসঙ্গীত? নেত্রীর নির্দেশে তবে কি সুর বদলাবেন মদন মিত্র?

বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রর কথোপকথনে অন্তত সেরকমই ইঙ্গিত মিলল। এদিন বৈঠকের শেষে হঠাৎই মদন মিত্রকে নিয়ে মুখ খোলেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, "আরে! মদন মিত্র বলল না তো! আমি তো এত ক্ষণ ওকে দেখতেই পাইনি... ও আর কী বলবে! এখন চেয়ারম্যান হয়েছে স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট না কিসের যেন? ও বলবে না। রবীন্দ্রসঙ্গীত গাইবে। 

আরও পড়ুন, 'আমিও একটা সময় গ্রামে গিয়ে ইট পেতেছি', প্রশাসনিক সভায় বললেন মমতার

একথা শুনে অবশ্য মদন মিত্র কিছুটা গম্ভীরভাবেই উত্তর দেন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "আপনার দেওয়া নির্দেশ যথাযথ ভাবে পালন করছি।" এরপরই রসিকতার মেজাজে ফের মদন মিত্রর দিকে প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মদন মিত্রর সুর-প্রেম এখন কারও কাছে অজানা নয়।  বিধানসভা ভোটের আগে তাঁর গলায় ওহ, লাভলি সাড়া ফেলে দিয়েছিল। মদন মিত্রের ওহ লাভলি গান এখন রাজ্যে জনপ্রিয়। দুর্গাপুজোর আগে কামারহাটির বিধায়ক হাজির হন পুজোর গান নিয়ে। মেরুন ধুতি, হলুদ পাঞ্জাবি এবং তানপুরা হাতে একেবারে নতুন অবতারে ধরা দিয়েছিলেন মদন মিত্র। 

মদন মিত্রর এই রঙিন মেজাজ নজর এড়ায়নি দলনেত্রীরও। এর আগেও ভবানীপুর উপনির্বাচনের আগে তিনি বলেছিলেন, "মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়... বেশি কালারফুল হয়ে গেলে প্রবলেম... মদন তুমি তোমার পাড়াটা দেখে নিও... পরশু দেখলাম তুমি ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, সেরকমই থেকো... সাজুগুজু করবে তবে বেশি সাজুগুজু করবে না।" এবার তাঁর নির্দেশে কি রঙিন ছেলের গলায় শোনা যাবে শুধুই রবীন্দ্রসঙ্গীত? অপেক্ষায় মদন মিত্রর ভক্তরা। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget