এক্সপ্লোর

Mamata on coronavirus: নাইট কার্ফু সমাধান নয়, আতঙ্কের কোনও কারণ নেই : মমতা

করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কের কারণ নেই। করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স থাকবে করোনা আক্রান্তদের পরিষেবায়।

কলকাতা: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশে সোমবার বলেন, 'হাতজোড় করে অনুরোধ করছি, মানুষের জীবন নিয়ে খেলবেন না।' পরবর্তী ভোটগুলি একদিন বা দুদিনে করার অনুরোধ করেন তিনি।

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স থাকবে করোনা আক্রান্তদের পরিষেবায়। ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। ছোট ছোট প্রচার সভা করা উচিত। বিভিন্ন হোটেলেও সেফ হোম তৈরি হবে। কাল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়। ওয়ার্ক ফর্ম হোমে জোর দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।'

দেশ জুড়ে বাড়ছে করোনা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষকে রক্ষা করতে সবরকমের ব্যবস্থা নিচ্ছে। এদিন সকালে টুইট করেও এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। বর্তমান করোনা পরিস্থিতির কথা ভেবে রাজ্য সরকার স্কুলের গরমের ছুটি এগিয়ে এনেছে। আগামিকাল, মঙ্গলবার থেকেই সব স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে যাতে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ রাখা যায়, তার জন্য কমিশনকেও ফের একবার ভোটে পরের দফাগুলি কমিয়ে আনার অনুরোধ করেন। মমতা বলেন অন্তত শেষ দু’টি দফা যদি একসঙ্গে করে দেওয়া যায় তাতেও কিছুটা হলে সংক্রমণ কমবে।

করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'সিম্বলিক মিটিং' করবেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জেলায় তাঁর যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। শহরের বাইরে সমস্ত জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে তৃণমূল সূত্রের খবর । গতকাল, রবিবার রাত ১১.৫৭ মিনিটেই এই বার্তা দিয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget