এক্সপ্লোর

Mamata Banerjee on Online Education: দেওয়া শুরু ১০ হাজার টাকা, ৯ লক্ষ পড়ুয়া পাবেন এক সপ্তাহের মধ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৫ জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব কিনতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।

সুমন ঘড়াই, হাওড়া :  উচ্চ মাধ্যমিকের কয়েক মাস আগে ট্যাব কিনতে পড়ুয়াদের টাকা দেওয়া শুরু করল রাজ্য। ১০ হাজার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  ৯ লক্ষ পড়ুয়াকে এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে ট্যাব কেনার টাকা। বিরোধীদের অভিযোগ, ট্যাব বিলি করে ভোটের আগে প্রলোভন দেখাচ্ছে রাজ্য সরকার। ১৫ জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব কিনতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। ৯ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব কেনার টাকা, ১ সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়ে যাবে বলে বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেউ যাতে কোনওভাবে বাদ না পড়ে তা দেখতে হবে, কেউ বাদ পড়লে স্কুলের কাছে জানাতে হবে।’ প্রথমে পড়ুয়াদের ট্যাব কিনে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল সরকার। করোনা আবহে স্কুলে গিয়ে ক্লাস করা অসম্ভব। সবার কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার সামর্থ্য নেই। তাই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। পরে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমরা পড়াশোনা করো, আমরা পাশে আছি। যে যেখানেই যাই না কেন, আমাদের অস্তিত্ব মনে রাখতে হবে। কোনও রকম সাহায্যে লাগতে পারলে, আগামীদিনে আরও ভাবব।’ রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। যদিও ভোটের মুখে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘ভোটের আগে প্রলোভন দিচ্ছে রাজ্য সরকার, মানুষ এসবে ভুলবে না।’ এদিনের ভার্চুয়াল বৈঠকে পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। যে সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget