এক্সপ্লোর

'বন্দুককে ভয় পাইনা', পাহাড়ে গিয়ে মোর্চাকে হুঁশিয়ারি মমতার

দার্জিলিং: বৃহস্পতিবার পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তার দু’দিন আগে মিরিক পুরসভা জয়ের পর প্রথম বার পাহাড় সফরে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে তীব্র ভাষায় আক্রমণ করে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! বললেন, কাকে ধমকাচ্ছেন, কাকে চমকাচ্ছেন। বন্দুককে ভয় পাইনা। আমাকে ভয় দেখালে, প্রত্যাঘাত করব। সরকারের সঙ্গে টক্কর নিও না। সরকারের সঙ্গে যে টক্কর নেবে, সে চুরচুর হয়ে যাবে। সোমবার মিরিক যাওয়ার পথে, সৌরিনী বাজার এলাকায় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর চেষ্টা করেন কয়েকজন মোর্চা সমর্থক। জনসভায় পৌঁছেই, নাম না করে চড়া সুরে মোর্চাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা করলো। আমি বললাম এসো এসো...পালিয়ে গেল...ভীতু কোথাকার! কাঞ্চনজঙ্ঘাকে দেখাও তোমাদের কত ক্ষমতা। আকাশ অনেক উঁচু। তোমাদের মাটিতে ঢুকিয়ে দেবে। মাসখানেক পরেই জিটিএ নির্বাচন। সেখানে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মোর্চা। অন্যদিকে, মিরিক জয়ের পর জিটিএ দখলে আত্মবিশ্বাসী তৃণমূলও। এই সংঘাতের আবহে জিটিএ-র হিসেব নিয়ে এদিন কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, জিটিএ সরকারের কাছ থেকে যে টাকা পেয়েছে, তার বিশেষ অডিট হবে। আইন আইনের পথে চলবে। আমি অর্থ দফতরকে বলেছি। চেয়ারম্যানকে দেখিয়ে বলছে, চেয়ারম্যানও ছাড় পাবে না। কেউ ছাড়া পাবে না। অডিট করানোর সিদ্ধান্তকে মোর্চা ইস্যু করতে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন টেনে আনেন, তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার প্রসঙ্গ। বলেন, কোচবিহারের পুর চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছি। পাহাড়ে কেন ছাড়ব? মানুষের টাকা। যদি সঠিক থাকে, তাহলে আরও টাকা। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা। গোটা বক্তৃতায় একবারও গুরুঙের নাম নেননি মমতা। যদিও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য আসলে কে! বলেন, উনি নিজেকে ভগবান ভাবছেন। ভগবান নয়, শয়তান। ঘিসিং ভাল লোক ছিলেন। মদন তামাঙ্গকে কেন খুন করা হল? মদন-হত্যা মামলা যাদের বিরুদ্ধে চলছে, সে লোক আমাদের ভয় দেখাচ্ছে। এরকম করবে আইন আইনের পথছে চলবে। স্কুলে বাংলা ভাষা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের জেরে, সন্ধে ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত, পাহাড়বাসীকে আলো নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছে মোর্চা। মিরিকের সভা থেকে তা নিয়েও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা। বলেন, বলছে আলো নিভিয়ে দিন। কী করবেন অন্ধকার করে? চুপচুপ! সবাই অন্ধকারে থাকবে, আর তোমরা আলো জ্বালাবে! উনি কি নিজেকে ভগবান ভাবছে। ভগবান নয়, শয়তান। সংঘাতের বার্তা দেওয়ার পাশাপাশি, পাহাড়ের উন্নয়নে একাধিক ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একমাস পরেই জিটিএ নির্বাচন। কার্শিয়ং পাইনি, কালিম্পং পাইনি, দার্জিলিং পাইনি। জিটিএ-তে আমদের জেতান। আমরা বাকিটা দেখে নেব। পাহাড় যখন রাজনীতির আঁচে ফুটছে, তখন বৃহস্পতিবারই পাহাড়ে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget