এক্সপ্লোর

বিজেপির মোকাবিলা থেকে গোষ্ঠীকোন্দলের বিরুদ্ধে অবস্থান- ২১ জুলাইয়ের সমাবেশে মমতার বার্তায় থাকতে পারে নানা ইস্যু

কলকাতা: আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের একাংশের মতে, সভা থেকে বিজেপি বিরোধিতা আরও জোরদার করার ডাক দিতে পারেন মমতা। জানাতে পারেন জোট বেঁধে বিজেপিকে হারানোর আহ্বান। একুশ মানে আবেগ। একুশ মানে ইতিহাস। একুশের সভা থেকেই প্রতিবার দলের সবস্তরের নেতা-কর্মীদের দিশা দেন তৃণমূলনেত্রী। সংগঠন কোন পথে এগোবে, তার দিকনির্দেশ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা আলাদা। একদিকে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে কংগ্রেস-সিপিএম। অন্যদিকে, রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে তৃণমূলনেত্রী এবারের ‘একুশের বক্তৃতা’য় বিজেপিকেই আক্রমণের মূল লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে তুলনায় কংগ্রেস ও সিপিএমের প্রতি সুর থাকতে পারে অনেকটাই নরম। দার্জিলিং থেকে বসিরহাট। একাধিক ঘটনায় তৃণমূলনেত্রী বারবার বিজেপিকেই নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ভেদাভেদের রাজনীতি আমদানি করে রাজ্যকে অস্থির করতে চাইছে বিজেপি। এই প্রশ্নে তিনি শুক্রবার সুর আরও চড়াতে পারেন। নোট বাতিল থেকে জিএসটি। মোদি সরকারের একাধিক সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী তকমা দিয়ে, লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ চেহারা দিতে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তারা। তাই একুশের বক্তৃতায় মোদি সরকারকে চড়া সুরে আক্রমণের জন্য মমতা যে বেশ কিছুটা সময় বরাদ্দ করবেন, সে সম্ভাবনা প্রবল। বিজেপির বিরুদ্ধে তৃণমূলনেত্রীর অন্যতম প্রধান অভিযোগ হল রাজনৈতিক প্রতিহিংসা। সারদা, নারদ-সহ নানা ইস্যুতে, তাঁর দল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটা বোঝাতে বেশ কিছুটা সময় ব্যয় করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সূত্রের খবর, জানুয়ারিতে ভোট এগিয়ে আনা হতে পারে। সে কথা মাথায় রেখেই, একুশের সভায় পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন মমতা। এখন থেকেই ভোট প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য নেতাকর্মীর বার্তা দিতে পারেন তিনি। সেই সঙ্গে নির্দেশ দিতে পারেন, বুথভিত্তিক সংগঠন আরও জোরদার করা এবং নিবিড় জনসংযোগ গড়ে তোলার। সাম্প্রতিক সময়ে বাসন্তী-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দলের গোষ্ঠীকোন্দল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। যার জেরে রক্ত ঝরছে, বাড়ি পুড়ছে। অনেক জায়গায় আবার নেতৃত্বের কড়া বার্তাতেও কাজ হচ্ছে না। পর্যবেক্ষকদের একাংশ মনে করছে, দলীয় শৃঙ্খলার প্রশ্নে একুশের সভায় কঠোর অবস্থান নিতে পারেন তৃণমূলনেত্রী। স্পষ্ট বুঝিয়ে দিতে পারেন দুর্নীতি, গোষ্ঠীকোন্দল কোনওভাবেই রেয়াত করবেন না। কোনও নেতা বা কর্মীর বিচ্যুতি হলে, তা যে কঠিন হাতে মোকাবিলা করা হবে, সে বার্তাও দিতে পারেন মমতা। রাজনৈতিক-সাংগঠনিক নানা বিষয়ের পাশাপাশি, সবুজসাথী, খাদ্যসাথীর মতো জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রসঙ্গও আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget