এক্সপ্লোর

মাধ্যমিকের দ্বিতীয় দিনেই দেদার ‘নকল’, ইংরেজি পরীক্ষায় বহিরাগতদের অবাধ দৌরাত্ম্য, অভিযোগ খারিজ পর্ষদের

কলকাতা, উত্তর ২৪ পরগনা ও মালদা: প্রথম দিন নির্বিঘ্নে কাটলেও দ্বিতীয় দিনে ফিরল সেই রোগ। মালদা থেকে উত্তর ২৪ পরগনা-- ইংরেজি পরীক্ষার দিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সামনেই দেদার নকল সরবরাহ। মালদার ইংরেজবাজার থানার শান্তা দেব্যা হাইস্কুলে বহিরাগত যুবকদের পাশাপাশি পিছিয়ে ছিলেন না মহিলারাও। একই ছবি, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার পূর্বখেজুরবেড়িয়া এমসি ইন্সটিটিউটে। স্কুলের পিছন দিকে শৌচাগার দিয়ে চলে নকল সরবরাহ। তবে প্রশ্ন নিয়ে তেমন অভিযোগ করেনি পরীক্ষার্থীরা। বিরাট কোহলির বায়োগ্রাফি লেখার সুযোগ পেয়ে তারা খুশি। বিরাটের বায়োগ্রাফির পাশাপাশি, পুলিশকে চিঠি লেখা এসেছে মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে। যদিও পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, পরীক্ষার সময় কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে। বাতিল হবে পরীক্ষা। পর্ষদ সূত্রে খবর, মালদার ২টি এবং উত্তর ২৪ পরগনার একটি স্কুলে বাজেয়াপ্ত করা হয় তিনটি মোবাইল ফোন। পরীক্ষা দিতে দেওয়া হয়নি তিন ছাত্রকে। উত্তর ২৪ পরগনার আরও তিন পড়ুয়ার ফোন বাজেয়াপ্ত হয় পরীক্ষার আগে। তাদের অবশ্য পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এত কিছুর পরেও মধ্যশিক্ষা পর্ষদ বলছে, তেমন কোনও ঘটনা ঘটেনি। পর্ষদ আরও জানিয়েছিল, এবার এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনওভাবে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে বেরনো সম্ভব নয়। কিন্তু তারপরেও মালদা ও উত্তর ২৪ পরগনায় কেন এই ছবি? তাহলে কি বজ্র আঁটুনিই ফস্কা গেরো হল? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?
Hooghly News : চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !
Amit Shah : 'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', বার্তা শাহর
'দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন', বার্তা শাহর
Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget